Wednesday, June 24, 2026

বচ্চন পরিবারের অশা.ন্তি, বাড়ি ছাড়লেন অমিতাভ-নাতনি নভ্যা!

Date:

Share post:

মায়ানগরীর দেওয়ালে কান পাতলেই এখন শোনা যাচ্ছে বচ্চন পরিবারের (Bachchan Family) অশা.ন্তির খবর। অভিষেক আর ঐশ্বর্যকে (Abhishek and Aishwarya) নিয়ে একাধিক জল্পনার মাঝেই এবার দাদু অমিতাভের (Amitabh Bachchan) বাড়ি ছাড়লেন নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)! কিন্তু কেন? কোথায় গেলেন তিনি?

বেশ কিছুদিন ধরেই জোরকদমে ‘জলসা’র (Jalsha) নানা জল্পনা পেজ থ্রিয়ের শিরোনাম হয়ে উঠেছে। এর মূল কারণ অবশ্যই অভি-অ্যাশ। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয়েছে বিগ বি-কেও। তবে এবার ছেলের নয় মেয়ের দিক থেকে সমস্যায় জয়া – অমিতাভ। আসলে নভ্যা নভেলি নন্দা বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর (Siddhant Chaturvedi) সঙ্গে প্রেম করছেন বলে খবর। একাধিক পার্টিতে যুগলকে দেখা গেছে। মুম্বইয়ের রাস্তাতেও চুটিয়ে প্রেমের ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়। নভ্যা (Navya) ঘনিষ্ঠরা বলছেন, ‘খো গয়ে হম কাহাঁ’-র অভিনেতার সঙ্গে নাকি লিভ ইন করতে চাইছেন অমিতাভ নাতনি। সেই কারণেই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন। অভিনেতা অবশ্য এই মুহূর্তে বেশ ব্যস্ত। ছবির প্রচার ঝলক মুক্তি পাওয়ার পরে একটি পার্টির আয়োজন করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi)। সেখানেই চর্চিত প্রেমিকের সঙ্গে কেক কাটেন শ্বেতা-কন্যা। মাস খানেক আগে মাকে নিয়ে নাকি সিদ্ধান্তের সঙ্গে ডেটেও গিয়েছিলেন নভ্যা। বিটাউন বলছে হবু জামাইকে পরীক্ষা করে নিতে চাইছেন বচ্চন-কন্যা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...