Friday, April 3, 2026

সংসদ ভবনে তা.ণ্ডব চলাকালীন কী করছিলেন রাহুল? সোশ্যাল মিডিয়ায় ভা.ইরাল ছবি

Date:

Share post:

প্রথম থেকেই তিনি রাফ অ্যান্ড টাফ। যেকোনও পরিস্থিতিতেই নাকি তিনি মাথা ঠাণ্ডা রেখে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। এমনটাই দাবি কংগ্রেসের। তবে শুক্রবার ফের নয়া ভূমিকায় দেখা দিলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার সংসদে স্মোক বম্ব (Smoke Bomb) নিয়ে হামলার সময় যখন বাকি সাংসদরা প্রাণভয়ে ছোটাছুটি করতে ব্যস্ত, সেই সময়ই নয়া সংসদ ভবনে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল সেই ছবি। কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বুধবারই রাহুল গান্ধীর একটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যাচ্ছে, লোকসভা যখন রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে তখন সামনের সারিতেই বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাহুল। তাঁর চোখে মুখে একটুও ভয়ের ছাপ নেই। সুপ্রিয়া সোনিয়া তনয়ের ছবি পোস্ট করে লেখেন, “ভয় পাবেন না। এটা শুধু কথায় নয়, কার্যকলাপের মাধ্যমেও প্রকাশ করতে হয়”। ছবির ক্যাপশনেও লেখা, “যখন সংসদে অশান্তি হচ্ছিল, বুক ফুলিয়ে দাঁড়িয়ে ছিলেন নেতা”। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল রাহুল গান্ধীর সেই ছবি। উল্লেখ্য, সম্প্রতি চার রাজ্যের নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। দল ও দলের বাইরে বিরোধীদের একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রাহুলকে। তবে বুধবার তিনি নিজেকে অকুতোভয় বলে প্রমাণ করে কী বার্তা দিতে চাইলেন? তা নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, বুধবার সংসদে লোকসভার অধিবেশন চলাকালীন দুই যুবক দর্শকাসন থেকে ঝাঁপ দেয় এবং এক যুবক হলুদ স্মোক বম্ব নিয়ে স্লোগান দিতে দিতে স্পিকারের দিকে ছুটে যান। তবে কোনও বিপদ ঘটার আগেই তাদের ধরে ফেলেন সাংসদরা। অভিযুক্ত দুই যুবকের নাম সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। তাঁরা বিজেপি সাংসদ প্রতাপ সিমহার কাছ থেকে ভিজিটর পাস জোগাড় করেছিলেন বলে খবর।

 

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...