Thursday, April 9, 2026

বিয়ের প্রস্তাবে নারাজ, সোনারপুরে মহিলা কাউন্সিলরকে হে.নস্থার অভিযোগ যুব নেতার বিরুদ্ধে

Date:

Share post:

মহিলা কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব দিলেন এক যুবনেতা৷ কাউন্সিলর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই মদ্যপ অবস্থায় এসে বাড়িতে সদলবলে চড়াও হয়ে মহিলা কাউন্সিলরকে হুমকি দেওয়ার অভিযোগ ওই যুবনেতার বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুর এলাকায়৷

এই পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন যুবনেতা প্রতীক দে-র বিরুদ্ধে৷ অভিযোগ, পাপিয়াকে বিয়ের প্রস্তাব দেন প্রতীক৷ সেই প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েকদিন আগে মদ্যপ অবস্থায় প্রতীক সদলবলে পাপিয়া হালদারের বাড়িতে চড়াও হয়৷ ওই মহিলা কাউন্সিলরের বাবা, মা এবং দাদার সামনেই তাঁকে গালিগালাজ করেন ওই যুবনেতা৷ এমন কি বাইরে বেরোলে শারীরিক হেনস্থারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷এই ঘটনার পরই অভিযুক্ত প্রতীক দে-র বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই কাউন্সিলরের দাদা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

কাউন্সিলর পাপিয়াদেবীর অভিযোগ, ‘প্রতীক দে-র একটা ব্যক্তিগত চাহিদা ছিল৷ প্রথম থেকেই নিজের স্বার্থসিদ্ধির জন্য সব জায়গায় বলে বেরিয়েছিল যে আমি তাঁর স্ত্রী৷ বিভিন্ন সময় মানুষের কাছ থেকে বেআইনি ভাবে টাকা তোলা, খাস জমি দখল করে বিক্রি করে দিত৷ আমি প্রতিবাদ করায় টাকা পয়সা দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়৷ তাতেও রাজি না হওয়ায় আমাকে ব্যক্তিগত ভাবে হেনস্থা শুরু হয়েছে৷’
অভিযুক্ত প্রতীক দে বলেছেন, অভিযোগ যে যার মতো করতে পারে৷ ওনাকে নিজের অভিযোগ প্রমাণ করতে হবে৷

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...