Monday, April 6, 2026

মন্তব্য কিংবা হস্তক্ষেপ নয়, বিচার করুন: অভিষেক মামলায় জানালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

মামলায় নজরদারি করার নামে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিচারপতিরা হস্তক্ষেপ করছেন। বিশেষত কলকাতা হাইকোর্টের কিছু মামলায় বিচারপতিদের মন্তব্য আইনি মহলে রীতিমহলে সমালোচিত হয়েছে। বিচারের বাইরে গিয়ে এইসব মন্তব্য বিচারপতিদের করা আদৌ শোভা পায় কি না সে প্রশ্নও উঠেছে। সেই বিষয়গুলিকে মাথায় রেখে শুক্রবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় বিচারপতিদের মামলা নিয়ে মন্তব্য বা হস্তক্ষেপের উপর গণ্ডী টানল বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে এদিন বিচারপতি স্পষ্ট জানালেন, “বিচারপতিরা মামলা নিয়ে বিভ্রান্তিকর বা বিচ্ছিন্ন মন্তব্য করতে পারবেন না।” পাশাপাশি মামলায় নজরদারি করার নামে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিচারপতিরা হস্তক্ষেপ করছেন। এবিষয়ে সুপ্রিমকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, “নজরদারির নামে কোনও হস্তক্ষেপ করা যাবে না। ইডি, সিবিআই বা যে তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে তাদেরকে নিয়ম মেনে কাজ করতে দিতে হবে।” পাশাপাশি হাইপ্রোফাইল মামলা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মামলা সংক্রান্ত ভুল এবং বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে। এমন খবর প্রকাশ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বিচারপতিরা এমন মন্তব্য করছেন, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য নিয়ে বারেবারেই প্রশ্ন উঠেছে। শুধু কলকাতা হাইকোর্ট নয় দেশের অনেক আদালতেই এই ধরণের বিষয় পরিলক্ষিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই বক্তব্য এই সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...