Saturday, June 13, 2026

এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি ক্যামেরা নয়, সিআরপিএফ কমান্ড্যান্ট রাখার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের ভিতরে সিসিটিভি ক্যামেরা নয়, সিআরপিএফ কমান্ড্যান্ট মোতায়েন রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, প্রাক্তন খাদ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকবে সিআরপিএফ। কেন্দ্রীয় বাহিনী কারা ঢুকছেন বেরোচ্ছেন তা নজর রাখবে। রেজিস্টার খাতা ব্যবহার করতে হবে। যারা আসবেন, তাদের তথ্য রেজিস্টারে নথিভুক্ত করতে হবে।এমনকী, প্রাক্তন মন্ত্রীর ঘরে যে সিসিটিভি লাগানো রয়েছে তা খুলে ফেলতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে, এমনই নির্দেশ দিয়েছে আদালত।

চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁর উপর নজরদারি বজায় রাখতে হাসপাতাল কক্ষে সিসি ক্যামেরা বসিয়েছে ইডি। নিম্ন আদালতের নির্দেশে সিসিটিভি ফুটেজের লিঙ্ক ইডিকে দেওয়া হয়েছে। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা খর্ব হচ্ছে, এই অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয়। তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, তদন্তের স্বার্থে সিসি ক্যামেরার নজরদারি কেন? এর ফলে তাঁর মক্কেলের গোপনীয়তার অধিকার খর্ব হচ্ছে।

এই প্রেক্ষিতেই শুক্রবার বিচারপতি ঘোষের নির্দেশ, ঘরের ভিতরে কোনও সিসিটিভি রাখা যাবে না। তবে, ঘরের বাইরে কোনও সিসিটিভি আগে থেকেই লাগানো থাকলে তদন্তের স্বার্থে ওই ফুটেজ দেখতে পারবেন ইডির তদন্তকারী অফিসাররা। সিসিটিভির বদলে প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা দেখভাল করবেন সিআরপিএফ জওয়ানরা। সমস্ত গতিবিধি নথিভুক্ত করতে হবে রেজিস্টার খাতায়।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...