Friday, June 12, 2026

ফের সংসদের নিরাপত্তা নিয়ে অমিত শাহকে তোপ শশীর

Date:

Share post:

সংসদে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে ফের রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শশী পাঁজা। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলে দাবি করছেন অমিত শাহ। শুক্রবার তারই পাল্টা জবাবে গোটা ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে দায়ী করলেন।

শশী পাঁজার কথায়, এই ঘটনার সম্পূর্ণ দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেওয়া উচিত। তাঁকে ব্যাখ্যা করতে হবে কেন অন্যান্য দিন ৩০০ জন নিরাপত্তা রক্ষী থাকলেও ১৩ ডিসেম্বরে শুধুমাত্র ১৭৬ জন ছিলেন। যে ঘটনা ঘটেছে তা আমাদের জাতীয় ও আন্তর্জাতিক লজ্জার কারণ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

উল্লেখ্য, সংসদ কাণ্ড নিয়ে বৃহস্পতিবার প্রতিবাদ করায় তৃণমূল সহ বিরোধীদের ১৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। বিষয়টি নিয়ে সরব হয়ে শশী পাঁজা বলেছিলেন,
জাতীয় নিরাপত্তা নিয়ে প্রতিবাদ না করলে কি নিয়ে প্রতিবাদ করবে। যখন প্রতিবাদ করা হচ্ছে তখন সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কাপুরুষ বিজেপি বিতর্কে অংশগ্রহণ করল না। পার্লামেন্টে এমন ঘটনা ঘটলে দেশও সুরক্ষিত নয়। কেন এত সিকিউরিটির অভাব। নতুন সংসদ ভবনের জন্য এত খরচ হল, কিন্ত নিরাপত্তা নেই। নতুন সংসদে নিরাপত্তা তাও ঠিক নেই। এই ঘটনার দায়িত্ব কি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন? নাকি বিরোধীদের জন্য আলাদা আইন আর বিজেপির জন্য আলাদা আইন সংসদে? মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হলে প্রতাপ সিমহাকে কেন বহিষ্কার নয়?

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...