Saturday, April 11, 2026

অগ্রহায়ণেই তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে!ঠাণ্ডায় কাবু সান্দাকফু, ফালুট

Date:

Share post:

অগ্রহায়ণ চলছে, এরপর পৌষ তারপর মাঘ। মাসের হিসেবে শীতের কামড় এবার শুরুতেই বেশি। রাজ্যের সান্দাকফু এখনই তুষারে মোড়া।শুক্রবার নতুন করে তুষারপাত না হলেও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা ও সিঙ্গালিলা অরণ্যাঞ্চলে তাপমাত্রা রাতে ৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামছে। ফলে শেষ রাতে শিশির জমে বরফ সর্বত্র। নেপাল সংলগ্ন সান্দাকফু, ফালুটের অনেক অংশে তুষারে মোড়া। পর্যটক, পর্বতারোহীরা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করছেন।

অনেকের আশা যেভাবে সম্প্রতি কার্শিয়াংয়ের সীমানায় বরফ পড়েছিল তাতে এবারের শীতে দার্জিলিং শহরেও তুষারপাত হবে। আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘার সবকটি শৃঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে দার্জিলিং ও কালিন্পং দুই জেলার বিভিন্ন অংশ থেকে। হিমালয়ের ডুয়ার্স-তরাই এলাকার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কনকনে শীত। আন্তর্জাতিক সীমান্তের ওপারে ভুটানেও শুরু হয়েছে তুষারপাত। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ঠান্ডা বাড়ছে।জোরকদমে চলছে খেজুর গুড় জ্বাল দেওয়া।

আকাশ পরিষ্কার। রাজ্যের পশ্চিম দিক থেকে বাধাহীনভাবে ঢুকছে উত্তর-পশ্চিম বায়ু। যে কারণে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তুলনায় ৪-৫ ডিগ্রি কম। এই তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার ২০ ডিসেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমবে। অন্যদিকে আপাতত দার্জিলিং জেলা ছাড়া অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর পেরিয়ে দক্ষিণেও কনকনে শীত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূমে। জঙ্গলমহল ও খনি শিল্পাঞ্চলের এলাকায় হু হু করে নামছে তাপমাত্রা। বড়দিনের আগে আরও শীত বাড়বে এমনই সম্ভাবনা। বলা যেতে পারে উত্তরের তুষার মোড়া শীতের সাথে পাঞ্জা কষছে দক্ষিণের খেজুর রসে মৌতাতের ঠাণ্ডা। তবে এই ঠাণ্ডায় খুশি সবাই।

Related articles

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...