Monday, April 13, 2026

অধিনায়ক থেকে সহ-অধিনায়ক হয়ে কী বললেন KKR-ক্রিকেটার নীতিশ রানা?

Date:

Share post:

আবারও নিজের পুরোনো দায়িত্বে ফিরে এসেছেন শ্রেয়স আইয়র। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়েছেন তিনি। আর সহ-অধিনায়ক করা হয়েছে গতবারের অধিনায়ক নীতিশ রানাকে। গতবারের আইপিএলে চোটের কারণে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর জায়গায় অধিনায়ক করা হয়েছিল রানাকে। আর এবার সহ-অধিনায়ক হয়ে মুখ খুললেন নীতিশ। কীভাবে গতবার অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন সেকথাই জানান তিনি। বললেন, গতবার অধিনায়ক করার আগে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছিল।

এই নিয়ে নীতিশ বলেন,”আমাকে অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছিল। বলা হয়েছিল দল চায় না আমার উপর বাড়তি চাপ দিতে। শুধু একটা জিনিস বলেছিলাম, আমি চাপ নিয়ে খেলতে পছন্দ করি। এটার জন্যই তো ক্রিকেট খেলা। গত বার আমাকে অধিনায়ক করার আগে এরকম অনেক কিছু হয়েছিল। আমি গর্বিত যে, আমার উপর এই দায়িত্ব দেওয়া হয়েছিল।”

তবে অধিনায়কের জন‍্য নিজেই আর্জি করেছিলেন বলে জানান নীতিশ। এই নিয়ে নীতিশ বলেন, “শ্রেয়সের চোট ছিল খুবই দুর্ভাগ্যজনক। স্বাভাবিক ভাবেই দলের মধ্যে একটা চিন্তা তৈরি হয়েছিল। শ্রেয়সের মতো একজন সিনিয়র ক্রিকেটারের জায়গা নেওয়া তো সহজ নয়। কাউকে তো এগিয়ে আসতেই হত। আমি কোচ, বেঙ্কি স্যরের সঙ্গে কথা বলি। শাহরুখ স্যরকে জানিয়েছিলাম যে, আমি অধিনায়ক হতে রাজি।”

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ উইকেট কুলদীপের, প্রশংসায় মাতলেন সূর্য

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...