Sunday, June 21, 2026

বাংলার সব থেকে বড় চোর! তীব্র কটাক্ষ তৃণমূলের, গোব্যাক স্লোগান শুনলেন শুভেন্দু

Date:

Share post:

উত্তরবঙ্গে যাওয়ার আগে থেকেই তীব্র কটাক্ষের শিকার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shabhendu Adhikari)। আর সেখানে গিয়ে শুনলেন গো ব্যাক স্লোগান। শনিবার, জলপাইগুড়ির চালসাতে শুভেন্দুর সভা ছিল। সেখানে যাওয়ার আগে এলাকায় রীতিমতো মাইকিং করে ‘সতর্ক’ করল তৃণমূলের (TMC) সোশ্যাল মিডিয়া ও আইটি সেল। “বাংলার সব থেকে বড় চোর আজ উপস্থিত হয়েছে। এই উপলক্ষ্যে এলাকার সাধারণ মানুষকে সচেতন করার নাগরিক কর্তব্য পালন করেছে।” এর পাশাপাশি সভা সেরে মালবাজার যাওয়ার পথে বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান দিলেন স্থানীয়।

এদিন, সকালে মাইকিং করে এলাকায় প্রচার করা হয়। বলা হয়, “আজ সোনার গহনা পরে কিংবা মানিব্যাগ নিয়ে রাস্তায় সাবধানে চলাচল করবেন।…আজ সকলে বাড়ির দরজা ভালো করে বন্ধ করে রাখবেন…” তীব্র খোঁচা দিয়ে বলা হয়, “দেখতে নাদুস-নুদুস একজন চোর আমাদের এলাকায় আসছেন। তাই আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন।”

এই ভিডিও নিজের ফেসবুক পেয়ে শেয়ার করেন তৃণমূলের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu BHattacharya)। তিনি লেখেন, “বাংলার সব থেকে বড় চোর আজ জলপাইগুড়ি জেলার সুন্দরী চালসাতে উপস্থিত হয়েছে। এই উপলক্ষ্যে রাজ্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল এলাকার সাধারণ মানুষকে সচেতন করার নাগরিক কর্তব্য পালন করেছে।
“আজ সোনার গহনা পরে কিংবা মানিব্যাগ নিয়ে রাস্তায় সাবধানে চলাচল করবেন।…”
“আজ সকলে বাড়ির দরজা ভালো করে বন্ধ করে রাখবেন…”

আরও পড়ুন: জাহাজ অপহরণের চেষ্টা আরব সাগরে, জলদস্যুদের রুখতে লড়াই ভারতীয় নৌসেনার

এরপরে চালসার সভা শেষ করে মালবাজার যাওয়ার পথে রাস্তার দুধারে স্থানীয়রা শুভেন্দুকে (Shabhendu Adhikari) গোব্যাক স্লোগান দেন। বিজেপি (BJP)-র মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলে লোকসভা নির্বাচনে তাদের উপর ভরসা রেখেছিলেন উত্তরের মানুষ। কিন্তু বাংলা ভাগের ধুঁয়ো তোলা ছাড়া আর কিছুই করেনি গেরুয়া শিবির। ভোটের পর খুঁজে পাওয়া যায় না বিজেপি সাংসদদের। সুরিন্দর সিং আলুওয়ালিয়ার দত্তক নেওয়া গ্রাম তীব্র জলকষ্টে ভুগছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেই সমস্যার সমাধান করেছেন। উত্তরের মানুষ বুঝে গিয়েছেন উন্নয়নের ডালি নিয়ে একমাত্র তাঁদের পাশে আছেন মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার। সেই কারণেই বিরোধী দলনেতার উস্কানিমূলক ভাষণে শুনতে না চেয়ে তাঁকে গোব্যাক স্লোগান দিয়েছেন স্থানীয়রা।

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...