Wednesday, June 24, 2026

জাহাজ অপহরণের চেষ্টা আরব সাগরে, জলদস্যুদের রুখতে লড়াই ভারতীয় নৌসেনার

Date:

Share post:

আরব সাগরে জলদস্যু হামলা। সোমালিয়াগামী একটি জাহাজ অপহরণের চেষ্টা করল একদল দুষ্কৃতী। খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয়ে জলদস্যুদের বিরুদ্ধে লড়াইয়ে নামল ভারতীয় নৌসেনা। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার কথা প্রকাশ করা হয়েছে নৌসেনার তরফে। জলদস্যুদের বিরুদ্ধে এখনও লড়াই চলছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এমভি রুয়েন নামের জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে যাচ্ছিল। সেই সময়ই সেটি জলদস্যুদের কবলে পড়ে। সঙ্গে সঙ্গে পাঠানো হয় সংকেত। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় ভারতীয় নৌসেনা। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ৬ জন দুষ্কৃতী জাহাজ হাইজ্যাক করার চেষ্টা করছে এই খবর পেয়েই নজরদারি বিমান সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে। পাশাপাশি জলদস্যুদের রুখতে প্রস্তুত বাহিনীও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। জলদস্যুদের বিরুদ্ধে নৌসেনার লড়াই এখনও জারি রয়েছে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, জাপানের একটি সংস্থা আক্রান্ত জাহাজটির পরিচালনার দায়িত্বে থাকলেও সেটির মালিক ছিল এক ব্রিটিশ সংস্থা। জাহাজে রয়েছেন ২৫ জন বিদেশি। গত নভেম্বরেও লোগিত সাগরেও এমনই ভাবে একটি পণ্যবাহী জাহাজও অপহরণের চেষ্টা হয়েছিল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...