Wednesday, June 24, 2026

ডার্বিতে বড় জয় লাল-হলুদের, মোহনবাগানকে হারালো ৪-০ গোলে

Date:

Share post:

ডার্বির রং লাল-হলুদ। এদিন অনুর্ধ্ব-১৭ যুব লিগের ডার্বিতে মোহনবাগানকে ৪-০ গোলে হারালো ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন গুরনাজ সিং, দীপু সর্দার, আলফ্রেড লালরিনপুইয়া, এবং দেবজিৎ রায়। এই তালিকায় আরও একটি গোল যুক্ত হতে পারত। কিন্তু অফসাইডের জন্য ওই গোল বাতিল হয়ে যায়। না হলে আজ পাঁচ গোল খেয়ে মাঠ ছাড়তে হতো সবুজ-ব্রিগেডকে।

মোহনবাগানের ঘরের মাঠে এদিন খেলতে নামে ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গলের। তাদের আগ্রাসী ফুটবলের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মোহনবাগান রক্ষণ। শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে প্রথম গোল করেন গুরনাজ সিং। ম‍্যাচের ২ মিনিটের পেনাল্টি থেকে লাল-হলুদকে এগিয়ে দেয় গুরনাজ। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে লাল-হলুদ। তিন মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় মোহনবাগান।ম‍্যাচের ৪৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ২-০ করেন দীপু সর্দার। তার এক মিনিটের মাথায় আলফ্রেড লালরিনপুইয়া গোল করে লাল-হলুদকে ৩-০ এগিয়ে দেয়। এবং ম‍্যাচের ৫১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ৪-০ করেন দেবজিৎ রায়। এই তালিকায় আরও একটি গোল যুক্ত হতে পারত। কিন্তু অফসাইডের জন্য ওই গোল বাতিল হয়ে যায়। তার ফলে পাঁচ গোল খাওয়ার লজ্জা থেকে বেঁচে যায় মোহনবাগান।

আরও পড়ুন:ভারতীয় শিবিরে ধাক্কা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...