Tuesday, March 24, 2026

৩৭০ ধারা প্রত্যাহার ‘বির.ক্তিকর’, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সমালোচনায় প্রাক্তন বিচারপতি রোহিনটন নরিম্যানের

Date:

Share post:

কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370) বাতিল করতে যে সূক্ষ্ণ রাজনীতির চাল প্রয়োগ করা হয়েছে তাকে ‘বিরক্তিকর’ (disturbing) বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিনটন নরিম্যান। ৩৭০ ধারা প্রত্যাহারে সর্বোচ্চ আদালত মন্তব্য না করার সিদ্ধান্তকে সমালোচনা করে একে ‘অসাংবিধানিক’ (unconstitutional) বলে দাবি করেন। ৩৭০ ধারা নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার ঘোষণা করার অর্থ চলতি ব্যবস্থাকে বা ৩৫৬ ধারা বজায় রাখাকে সমর্থন জানানো, অর্থাৎ সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে, ব্যাখ্যা নরিম্যানের।

সুপ্রিম কোর্ট (Supreme Court) এই আচরণকে ‘বিরক্তকর’ দাবি বিচারপতি নরিম্যানের। পাশাপাশি এই সিদ্ধান্ত কাশ্মীরের রাজ্য হিসাবে প্রতিষ্ঠা পাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। সেক্ষেত্রে তাঁর ব্যাখ্যা, কোথাও ৩৬৫ ধারা (Article 365) একবছরের বেশি বলবৎ করা যায় না। সেই বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত না নেওয়ার অর্থ সেই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) হিসাবে গড়ে তোলার দিকে ঠেলে দেওয়া। সেক্ষেত্রে কেন্দ্র সরকারের পূর্ণ ক্ষমতা থাকবে সেই রাজ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার। এই বিষয়ে সলিসিটর জেনারেলের সমালোচনা করে নরিম্যানের দাবি, মে মাসে নতুন সরকার আসার কথা কাশ্মীরে। সেই সরকারকে বাঁধার ক্ষমতা সংসদের রয়েছে, সলিসিটর জেনারেলের (Solicitor General) সেই ক্ষমতা নেই।

সংবিধান সংক্রান্ত একটি বক্তৃতায় তিনি ইলেকশন কমিশনারের (Election Commissioner) নিয়োগের পদ্ধতিরও সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, ইলেকশন কমিশনারের নিয়োগের বর্তমান পদ্ধতি দেশের ইলেকশন কমিশনারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।

আরও পড়ুন:নির্ভ.য়া কাণ্ডের পুনরাবৃত্তি, চলন্ত বাসে তরুণীকে গণধ.র্ষণ!

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...