Saturday, April 4, 2026

জ.টিলতা কাটিয়ে ২৪ ডিসেম্বর সমাবর্তন হচ্ছে যাদবপুরে

Date:

Share post:

সমস্ত বাধা নিষেধ কাটিয়ে এবার সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান হবে। এক বিজ্ঞপ্তিতে দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, ১৮ ডিসেম্বর এই নিয়ে বৈঠক রয়েছে কর্মসমিতির।

বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই বলে কর্মী সমিতির বৈঠক ও কোর্ট বৈঠক হওয়া সম্ভব হচ্ছিল না। ২০১৯ সালের বিধি উল্লেখ করে উচ্চ শিক্ষা দফতর বৈঠক করতে বারণ করেছিল। এরপরেই অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন। ওই বৈঠকের পরে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কর্মসমিতির বৈঠকের অনুমতি দেওয়া নিয়ে তাঁরা আইনি পরামর্শ নেবেন।

কিন্তু শুক্রবারেই সেই অনুমতি দিয়েছে উচ্চশিক্ষা দফতর। নিয়ম অনুযায়ী কর্মসমিতি এবং কোর্টের বৈঠকে সমাবর্তন করার বিষয়টি পাশ করাতে হয়। একইসঙ্গে, সমাবর্তন করার জন্য বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকেরও অনুমতি উচ্চ শিক্ষা দফতর দিয়েছে। তবে এই দুই বৈঠকেই শুধুমাত্র সমাবর্তন ছাড়া আর কোনও বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। সমাবর্তন নিয়ে জটিলতা কাটাতে শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালকে শিক্ষক সমিতি জুটার পক্ষ থেকে খোলা চিঠিও দেওয়া হয়েছিল।

এদিকে, কোর্ট বৈঠক করতে গেলে রাজ্যপালেরও অনুমতি প্রয়োজন হলেও সেই অনুমতি এখনও পাওয়া যায়নি বলেই খবর। তবে দুই বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা ২০১৯ সালের বিধি অনুযায়ী যখন স্থায়ী উপাচার্য আসবেন, তখন তাঁর অনুমোদন নিয়ে নিতে হবে।

আরও পড়ুন- কেকে’র স্মৃতি ফিরল ব্রাজিলে! গান গাইতে গাইতেই মৃ.ত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...