Saturday, April 4, 2026

ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি! গ্রেফতার পার্টটাইম চিকিৎসক

Date:

Share post:

চিকিৎসার নাম করেই এক মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ। এক পার্টটাইম হোমিওপ্যাথি চিকিৎসককে গ্রেফতার করল কড়েয়া থানার পুলিশ। ধৃত ব‌্যক্তির নাম কাজি হাফিজুল হাসান। তিনি সকালে হোমিওপ‌্যাথি চিকিৎসক আর রাতে নিরাপত্তা পরামর্শদাতা। কড়েয়া এলাকায় তার একটি চেম্বারও রয়েছে। রাতে বিভিন্ন আবাসনে নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দিত ধৃত চিকিৎসক।

অভিযোগ, কড়েয়া এলাকারই এক মহিলা তাঁর কাছে চিকিৎসা করাতে যান। চিকিৎসার নাম করেই চেম্বারের দরজা আটকে মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত। মহিলার অশ্লীল ভিডিও তৈরি করে সে। সেই ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ওই মহিলাকে ধর্ষণ করে। শেষ পর্যন্ত মহিলা কড়েয়া থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই চিকিৎসককে গ্রেফতার করেছে।

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...