Tuesday, March 24, 2026

বিজয় দিবসে শহিদদের প্রতি ভার্চুয়াল শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Date:

Share post:

বাংলাদেশ মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোশ্যাল মিডিয়া পোস্টে শহিদদের বলিদানের প্রতি গোটা দেশের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানান তিনি।

১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে যে সাহসী নায়কেরা দেশের জন্য লড়াই করে নিশ্চিৎ জয় এনে দিয়েছে তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশপাশি তাঁর দাবি, তাঁদের আত্মত্যাগ এবং দৃঢ় মানসিকতা দেশের মানুষের হৃদয়ে এবং জাতির ইতিহাসে চিরকালের জন্য লেখা থাকবে।

শনিবার বিজয় দিবস (Vijay Diwas) পালিত হয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহিদদের শ্রদ্ধা জানানো হয়। দিল্লিতে ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে বিজয় দিবস উপলক্ষ্যে শহিদদের শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং ও চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান।

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...