Monday, April 6, 2026

SET EXAM 2023: আগামীকাল রাজ্যে সেট পরীক্ষা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

আগামীকাল অর্থাৎ রবিরার রাজ্যে সেট পরীক্ষা। পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। প্রসঙ্গত, এবার মোট ৭৯,১৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। ৩৩টি বিষয়ের উপর ১১১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন। প্রথম পেপারের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পেপারের পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে যা চলবে দুপুর দুটো পর্যন্ত।

সেট পরীক্ষাগ্রহণ ঘিরে চূড়ান্ত পর্যায়ের সতর্ক কমিশন। নিরাপত্তার দিকটি বিশেষভাবে খতিয়ে দেখবে কমিশন। পাশাপাশি পরীক্ষার প্রশ্ন থেকে ওএমআর সবই থাকবে কলেজ সার্ভিস কমিশনের নখদর্পণে। মোবাইল অ্যাপের মাধ্যমে ‘ট্র্যাক’ করা হবে পরীক্ষার প্রশ্ন এবং ওএমআর। জিপিএস প্রযুক্তির মাধ্যমে এই নজরদারি চালানো হবে। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনো থেকে পরীক্ষা শেষে উত্তরপত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছনো। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর পাশাপাশি সব জেলায় থাকবেন নোডাল অফিসারও। এছাড়াও প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কমিশনের প্রতিনিধি হিসাবে দুই জন করে অবজার্ভারও রয়েছেন।

আরও পড়ুন- বাঁচার চেষ্টায় সাদা পতাকা, তবুও ইজরায়েলি সেনার গু.লিতে মৃ.ত্যু ৩ পণবন্দির

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...