Wednesday, June 24, 2026

বাঁচার চেষ্টায় সাদা পতাকা, তবুও ইজরায়েলি সেনার গু.লিতে মৃ.ত্যু ৩ পণবন্দির

Date:

Share post:

কারো বয়স ২২, কারো ২৮। বন্দিদশা থেকে মুক্তি চেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়াই শেষ পর্যন্ত কাল হল ৩ পণবন্দির (hostage)। ইজরায়েলি সেনা দেখে সাদা পতাকা উড়িয়ে এগিয়ে আসতেই উদ্ধারের বদলে মিলল সেনার গুলি। নির্মম মৃত্যুর নিন্দা গোটা বিশ্বে। এমনকি ইজরায়েল সেনার পক্ষ থেকেও দাবি করা হয়েছে এভাবে সংঘর্ষ তাদের নিয়ম বিরুদ্ধ।

শুক্রবার উত্তর গাজার (Gaza) সেজাইয়া এলাকায় হামাস জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইজরায়েল ডিফেন্স ফোর্সের সেনা (EDF)। হঠাৎই খালি গায়ে হাতে লাঠির সঙ্গে সাদা পোশাক বেঁধে বেরিয়ে আসে। ইজরায়েলি সেনাকর্তার দাবি, আচমকা বাইরে বেরিয়ে আসায় ভয় পেয়ে গুলি চালায় ইজরায়েলি সেনা।

গুলিতে সেখানেই মৃত্যু হয় দুজনের। অন্যজন কোনওমতে ভিতরে ঢুকে সাহায্যের জন্য চিৎকার করে। তখনই সেনাকে সিজ ফায়ারের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ততক্ষণে অন্য দিক থেকে আসা গুলিতে তাঁরও মৃত্যু হয়। পরে তিনজনের পরিচয় জানা যায় – ইওতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং আলোন সামরিজ (২৬)।

গোটা ঘটনাকে অপরিসীম দুঃখজনক বলে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু তার দুঃখ প্রকাশের পরেও ক্ষোভে ফুঁসছে ইজরায়েলের মানুষ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গাজায় প্রতিবাদ মিছিলে যোগ দেন পণবন্দিদের পরিবার। পাশাপাশি গোটা বিশ্ব থেকে নিন্দা করা হয়েছে এই মৃত্যুর ঘটনার।

আরও পড়ুন- বিপাসনা ধ্যানে মন, জোট বৈঠক ছেড়ে কেজরি চললেন আধ্যাত্মিকতার খোঁজে!

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...