Saturday, April 4, 2026

কেকে’র স্মৃতি ফিরল ব্রাজিলে! গান গাইতে গাইতেই মৃ.ত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

Date:

Share post:

২০২২ এর মে মাসে কলকাতার নজরুল মঞ্চে ঘটে যাওয়া অভিশপ্ত ঘটনা এখনও ভোলেনি কেউই। মঞ্চে পারফর্ম করার সময়েই গুরুতর অসুস্থবোধ করার পর মৃত্যুর বুকে ঢলে পড়েছিলেন গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। ঠিক একই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল ব্রাজিলে। মাত্র ৩০ বছর বয়সেই কনসার্ট চলাকালীনই মঞ্চে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হল ব্রাজিলের বিখ্যাত গায়ক পেড্রো হেনরিকের।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ফেইরা দে সান্তানা অঞ্চলে। সেখানের একটি কনসার্টে পেড্রো গায়ক গান গাইতে উঠেছিলেন মঞ্চে। নানা রকমের লাইট-মিউজিকে মজেছিলেন দর্শক। কিন্তু সেই সময়েই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। হাতে মাইক নিয়ে মঞ্চে সটান পড়ে যান গায়ক। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন ওই গায়ককে। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

প্রসঙ্গত, কিছু দিন আগেই শুটিং থেকে ফেরার পথে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা শ্রেয়স তালপাড়ে। এরপর তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টির পর আগের থেকে বর্তমানে ভাল আছেন অভিনেতা।

আরও পড়ুন- ঝগড়ার জের, প্রেমিকাকে গাড়িচাপা দিল বিজেপির প্রভাবশালী যুবনেতা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...