Tuesday, June 23, 2026

প্রকাশ রাজকে ক্লিনচিট ইডির! আর্থিক কে.লেঙ্কারি মামলায় বড় স্বস্তিতে দক্ষিণী অভিনেতা

Date:

Share post:

পঞ্জিকা কেলেঙ্কারি (Ponzi Scam) মামলায় নাম জড়িয়েছিল তাঁর। তবে নিজেদের ভুল স্বীকার করে এবং ঘটনার সত্যতা যাচাই করে এবার অভিনেতা প্রকাশ রাজকে (Actor Prakash Raj) ক্লিনচিট (Clean chit) দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ইডি সাফ জানিয়েছে, ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারি মামলায় কোনওভাবেই জড়িত নন এই দক্ষিণী অভিনেতা। তামিলনাড়ুর প্রণব জুয়েলার্স পঞ্জি কেলেঙ্কারি মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে প্রকাশ রাজকে ডেকে পাঠিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৫ ডিসেম্বর চেন্নাইয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন প্রকাশ।

উল্লেখ্য ২০ নভেম্বর, তহবল তছরুপ প্রতিরোধ আইনের আওতায়, প্রণব জুয়েলার্স নামে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির এক সংস্থার বিভিন্ন কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল ইডি। এরপরই তদন্তের স্বার্থে সমন পাঠানো হয়েছিল প্রকাশ রাজকে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে জোর করে হেনস্থার অভিযোগ তুলেছেন অনেকেই। এবার প্রকাশের বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব বিরোধীরা। অভিনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও কেন তাঁকে ডেকে পাঠানো হল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...