Friday, April 3, 2026

মাঠে ফুটবল খেলতে গিয়ে হৃ.দরোগে আ.ক্রান্ত ফুটবলার, বন্ধ করা হয় ম‍্যাচ

Date:

Share post:

ফের ফুটবল দুর্ঘটনা। মাঠে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলেন ইংলিশ প্রিমিয়ারে খেলা এক ফুটবলার। শনিবার ছিল লিউটন টাউন বনাম এএফসি বোর্নমাউথ ম্যাচ। সেই ম‍্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন লিউটনের অধিনায়ক টম লকার। বন্ধ করে দেওয়া হয় ম‍্যাচ।

এই ঘটনার পরেই দ্রুত চিকিৎসকরা এসে লকারকে পর্যবেক্ষণ করেন। এমন ঘটনা দেখে আতঙ্কিত হন দুই দলের খেলোয়াড় সহ ভাইটালিটি স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক। এরপর টম হৃদরোগে আক্রান্ত হয়েছেন এমনটাই জানান হয় ক্লাবের পক্ষ থেকে।

যদিও ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে সুস্থ রয়েছেন লকার। মাঠ থেকে স্ট্রেচারে করে যখন যাচ্ছিলেন, সেই সময়ই প্রতিক্রিয়া দিয়েছিলেন লকার। এরপর স্টেডিয়ামের ভিতর প্রাথমিক চিকিৎসা করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই লিউটন ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,”আমাদের দলের স্বাস্থকর্মীরা নিশ্চিত করেছেন যে লিউটনের অধিনায়ক মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময় তিনি প্রতিক্রিয়াশীল ছিলেন। তাঁকে স্টেডিয়ামের ভিতরে প্রাথমিক চিকিৎসা করা হয়। যার জন্য আমরা আবারও উভয় পক্ষের মেডিকেল টিমকে ধন্যবাদ জানাই। টমকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি এখন স্থিতিশীল এবং বর্তমানে তাঁর পরিবার সঙ্গে আছেন। হাসপাতালে তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা- নিরীক্ষা করা হচ্ছে। আমরা সকল সমর্থকদের তাঁদের প্রার্থনা ও শুভকামনার জন‍্য ধন্যবাদ জানাচ্ছি।”

আরও পড়ুন:আজ প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নামছে ভারত

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...