Sunday, March 15, 2026

রোহিতের অপমান, মুম্বইয়ের মেন্টর পদ থেকে কি সরে যাচ্ছেন সচিন তেন্ডুলকর? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

সদ‍্য রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নতুন অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর এরপর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না মুম্বইয়ের। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা একধাক্কায় কমে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ফ্র্যাঞ্চাইজির জার্সি পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকরা। আর এতে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট ব্র্যান্ড ভ্যালু।

আর এর মধ্যেই জল্পনা বাড়িয়ে দিল মুম্বইয়ের মেনটর সচিন তেল্ডুলকরের অবস্থান। সূত্রের খবর, ব্যক্তিগত কারণে নাকি মুম্বইয়ের মেন্টর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সচিন তেন্ডুলকর। যদিও এই নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি মুম্বই ইন্ডিয়ান্স অথবা সচিন তেন্ডুলকর ।

আর ক্ষেত্রে সচিন যদি সরেও দাঁড়ান তাতে বিতর্ক আরও বাড়বে। এমনিতে সচিন আইপিএল কেরিয়ারে পুরোটাই খেলেছেন নিজের শহরের ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। এমনকি খেলোয়াড়ি জীবনে ইতি টানার পরেও মেন্টর হিসাবে রয়ে গিয়েছেন দলের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজির বহু উত্থান পতনের সাক্ষী তিনি। ক্রিকেটার হিসেবে আইপিএল না জিতলেও কোচিং স্টাফের অংশ হিসাবে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন পাঁচবার।

রোহিত শর্মাকে অন‍্যায় ভাবে সরিয়ে দেওয়া হয়েছে নেতৃত্ব থেকে। আর তারপরেই সচিনের পদত্যাগ পত্রের জল্পনা। আর এতেই নেটিজেনরা গন্ধ পাচ্ছেন। পুরোটাই ব্যক্তিগত কারণে নাকি রোহিতের জন্য অপমান সহ্য না করতে পেরে সচিন তেন্ডুলকরের এই সিদ্ধান্ত, তা নিয়ে ক্রিকেট মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:প্রথম একদিনের ম‍্যাচে প্রোটিয়াদের ৮ উইকেটে হারালো টিম ইন্ডিয়া

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...