Friday, June 26, 2026

ভূমধ্যসাগর পেরোতে গিয়ে জাহাজডু.বি, মৃ.ত ৬০

Date:

Share post:

আফ্রিকা থেকে ইউরোপের দিকে পাড়ি দিতে গিয়ে ৮৬ পরিযায়ী নিয়ে ডুবে গেল লিবিয়ার (Libya) জাহাজ। তার মধ্যে শিশু সহ নিখোঁজ ৬০ জনকে মৃত ঘোষণা করা হল। মৃতেরা মূলত আফ্রিকার নাইজেরিয়া, গামবিয়া ও অন্যান্য আফ্রিকান দেশের নাগরিক। এই ঘটনার পরই দুই মহাদেশের পরিযায়ী শ্রমিক নিয়ে উদ্বিগ্ন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)।

আফ্রিকা থেকে ইউরোপে পারাপারের একটি বড় পথ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপ ঢোকা। ইতালি হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাতায়াতে এই পথ অফ্রিকার মানুষের কাছে সহজ। এই পথে পারাপার করতে গিয়ে এই ঘটনার আগে শুধুমাত্র ২০২৩ সালে মৃত্যু হয়েছে ২,২০০ জনের বেশি। জুনমাসে দক্ষিণ গ্রিসের উপকূল থেকে প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে জাহাজডুবির (shipwreck) পর। শনিবার লিবিয়ার জুয়ারা শহর থেকে রওনা দেওয়া জাহাজটি দুর্ঘটনায় পড়ার পর প্রায় ২৫ জনকে উদ্ধার করে লিবিয়ার একটি ডিটেনশন সেন্টারে (detention centre) নিয়ে আসা হয়।

টিউনিশিয়া ও লিবিয়ার পথ ধরে এবছরই প্রায় ১ লক্ষ ৫৩ হাজার পরিযায়ী (migrant) ইতালির পথে ইউরোপে প্রবেশ করেছে বলে দাবি করছে ইংল্যান্ডের রিফিউজি এজেন্সি। এই দুর্ঘটনার পর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক কথা বলেন ইতালি, জর্জিয়া এবং আলবানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। পরিযায়ী বন্ধে এবার নতুন করে তৎপরতা শুরু ইউরোপের দেশগুলির।

আরও পড়ুন- বিজেপি নেতারা চোর!সোশ্যাল মিডিয়ায় ফের বি.স্ফোরক অনুপম

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...