Friday, June 26, 2026

বিজেপি নেতারা চোর!সোশ্যাল মিডিয়ায় ফের বি.স্ফোরক অনুপম

Date:

Share post:

এর আগেও একাধিকবার দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন।বারবার সতর্ক করার পরেও ফের বেসুরো অনুপম হাজরা।বিজেপির গোষ্ঠীকোন্দল আবার বেআব্রু হয়ে পড়ল অনুপমের বক্তব্যে। কী বলেছেন অনুপম? প্রাক্তন সাংসদ অনুপম হাজরা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, অন্য দল থেকে আসা সুযোগসন্ধানী নেতাদের নিয়ে আমরা মাতামাতি করেছি। পুরনোদের ভুলে গিয়েছি। এটা ভুল আমাদের।নিজেদের দলে প্রতিষ্ঠিত চোরেদের বসিয়ে রাখলে, বিজেপি আদৌ তৃণমূলকে চোর বলার জায়গা পাবে না।সরাসরি কারও নাম মুখে আনেননি অনুপম, তবে তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।

রবিবার সাঁইথিয়ায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের আঁচ দেখা যায়। জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার দেখা যায়। তারপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুপম হ‍্যাশট‍্যাগ দিয়ে লেখেন, “#সাঁইথিয়াতে_পোস্টারিং #একবার_ভেবে_দেখুন

এখন কেউ কেউ আদিখ্যেতা করে বলবেন “সোশ্যাল মিডিয়াতে কেন লিখছেন ?”, কারণ পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই, কারণ রাজ্য বিজেপি’র কোনো মিটিংয়ে তো ডাকা হয় না, বা বারবার বলা সত্ত্বেও সেটা শোনা হয় না…”।

অনুপমের বক্তব্য, ‘নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে, আর কয়েক দিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকব কি আমরা?’ লেখায় সরাসরি কারও নাম উল্লেখ করেননি অনুপম। এর আগেও একাধিক বার সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে মুখ খুলেছেন।  তাই প্রশ্ন, বার বার কেন সোশ্যাল মিডিয়াকেই কথা বলার জন্য বেছে নিতে হচ্ছে তাঁকে। তার জবাবে অনুপমের বক্তব্য, ‘এখন কেউ কেউ আদিখ্যেতা করে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কেন লিখছেন?’ কারণ পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই।একদিন আগেও ফেসবুকে এমনই একটি লেখা পোস্ট করেছিলেন অনুপম। তাঁর বক্তব্য ছিল, ‘কোণঠাসাদের উজ্জীবিত করা দলের পক্ষে ক্ষতিকারক? তাহলে কি পার্টিকে বিক্রি করে, নিজের পকেট গরম করা বা পার্টিতে থেকে চুরি করাটা শৃঙ্খলা রক্ষার মধ্যে পড়ে? আর এটা নিয়ে আওয়াজ তুললেই শৃঙ্খলাভঙ্গ হয়?’

বার বার দলের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব হয়েছেন অনুপম। সেই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করা হয়। ফলাও করে বিষয়টি বিয়ে প্রচার করা হয়নি যদিও, তবে সম্প্রতি অনুপমকে দেওয়া ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।  এই পরিস্থ্িতি ফের ফেসবুকে সরব হলেন অনুপম।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...