Sunday, April 5, 2026

ইউরোপের মাটিতে ইসলামের জায়গা নেই: স্পষ্ট বার্তা মোদির ‘বন্ধু’ মেলোনির

Date:

Share post:

ইউরোপিয় সংস্কৃতির সঙ্গে কোনওভাবেই খাপ খায় না ইসলামিক সংস্কৃতি। তাই ইসলামিক আইনের জায়গা নেই ইউরোপের মাটিতে। এমনই মন্তব্য করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একইসঙ্গে শরিয়ত আইন বলবৎ থাকার কারণে সৌদি আরবকেও একহাত নেন তিনি।

রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল মেলোনির (Giorgia Meloni) দল ব্রাদার্স অফ ইটালি। সেখানে হাজির ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ধনকুবের এলন মাস্ক। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়েই বিস্ফোরক মন্তব্য করেন ইটালির প্রধানমন্ত্রী। তাঁর মতে, “ইসলামিক রীতি বা ইসলামিক নিয়মের কিছু অংশ আমাদের সভ্যতার সঙ্গে একেবারেই মানানসই নয়।” যেহেতু শরিয়ত আইন মেনেই কাজ করে সেদেশের বিচারব্যবস্থা, তাই নিজের বক্তৃতার মধ্যেই সৌদি আরবকেও একহাত নেন ইটালির প্রধানমন্ত্রী। সেই সঙ্গে জানিয়ে দেন, ইটালিতে শরিয়ত আইন কার্যকর হতে দেবেন না তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলেই পরিচিত মেলোনি বলেন, “শরিয়ত অনুযায়ী পরকীয়া করলে পাথর ছুঁড়ে মেরে ফেলার নিদান রয়েছে। সমকামিতার জন্যও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই আইনে। আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে আলোচনার প্রয়োজন। ইউরোপের (Europe) নানা প্রান্তে ইসলামের কিছু আদর্শ ছড়িয়ে দেওয়া হচ্ছে যা মোটেই আমাদের সঙ্গে মানায় না। আমাদের মূল্যবোধ একেবারেই আলাদা, তাই ইটালিতে শরিয়ত কার্যকর হতে দেব না।”

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...