Friday, June 26, 2026

আগামিকাল আইপিএল-এর নিলাম, তার আগে সামনে এল ২০২৪ আইপিএল-এর সম্ভাব‍‍্য দিন

Date:

Share post:

আগামিকালই আইপিএল-এর মেগা নিলাম। এই নিলাম ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। আর এরই মধ‍্যে সামনে এল ২০২৪ আইপিএল-এর সম্ভাব‍‍্য দিন। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে ২২ মার্চের পর যে কোনও দিন থেকে শুরু হতে পারে আইপিএল। চলবে মে মাসের শেষ পর্যন্ত। জানা যাচ্ছে, ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে সব দলগুলিকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।

পরের বছর ভারতে লোকসভা নির্বাচন রয়েছে। আর সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আনুমানিক সূচি জানা গেলে তার পরেই  আইপিএলের সূচি প্রকাশ করা সম্ভব বলে মনে করছেন বোর্ডকর্তারা। তবে এখন আইপিএল-এর সম্ভাব্য তারিখ পাঠিয়ে দেওয়া হয়েছে সব দেশ এবং সব ফ্র্যাঞ্চাইজির কাছে। এর কারণ হলো, যাতে ওই সময় সংশ্লিষ্ট দেশগুলির ক্রিকেটারেরা ফাঁকা থাকেন।

এর আগে লোকসভা নির্বাচনের সময় আইপিএল পড়েছিল। যে তিন বার লোকসভা নির্বাচনের মধ্যে আইপিএল পড়েছে, তার মধ্যে দু’বারই আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ২০০৯ সালে গোটা আইপিএলই হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে প্রথম পর্ব সংযুক্ত আরব আমিরশাহিতে হয়। পরের পর্ব হয় ভারতে। তবে ২০১৯ সালে পুরো প্রতিযোগিতাই ভারতে আয়োজিত হয়। আর সূত্রের খবর, একই জিনিস দেখা যেতে পারে ২০২৪ সালের আইপিএলেও।

আরও পড়ুন:২০৩৪ ফুটবল বিশ্বকাপের ম‍্যাচ ভারতে আয়োজনে ভাবনা AIFF-র : সূত্র

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...