Saturday, June 20, 2026

রাজ্যের মুখ্যসচিবের কাছে হ.লফনামা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ফের একবার আদালত অবমাননার অভিযোগের মুখে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আলিপুরদুয়ার মহিলা সমবায় মামলার তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানায় সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষোভপ্রকাশ করেন। আদালতের নির্দেশ কেন মানা হয়নি তা রাজ্যকে সরকারের মঙ্গলবারের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।আলিপুরদুয়ার মহিলা সমবায় মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু ৩ বছর ধরে তদন্ত করেও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি সিআইডি। মামলার তদন্তভার হাতে নেওয়ার মাস খানেকেরও বেশি সময় পর সিবিআই আদালতকে জানায় তদন্তে কোনও প্রকার সহযোগিতা করছে না সিআইডি। এমনকী নথিও হস্তান্তর করা হয়নি।

এরপরই ক্ষুব্ধ বিচারপতি রাজ্যের ১০ জন পুলিশ আধিকারিককে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দেন। আদালতে সিবিআই জানিয়েছিল, মামলার চাপে এই দুর্নীতির তদন্ত করা তাদের পক্ষে একটু মুশকিলের। সেকথা শুনে মুখ্যসচিবকে সিবিআই আধিকারিকদের যাতায়াত ও থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল আদালত।গত ৭ ডিসেম্বর আদালতে সিবিআই জানায়, আদালতের নির্দেশ মেনে তাদের থাকার কোনও ব্যবস্থাই করেনি রাজ্য প্রশাসন। একথা শুনে ক্ষুব্ধ বিচারপতি সোমবার বলেন, আদালতের নির্দেশ কেন মানা হয়নি তা ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে মুখ্য সচিবকে। মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে হলফনামা জমা দিতে হবে তাঁকে।

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...