Saturday, June 20, 2026

গণতন্ত্রের প্রসহন, জনতাই ওদের সাসপেন্ড করবে: বিরোধী সাংসদদের সাসপেনশন নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মমতা

Date:

Share post:

বেনজির। একই দিনে একের পর এক লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড বিরোধীদলের মোট ৭৮ জন সাংসদ। এই নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি বলেন, ওরা সব বিরোধীদের সাসপেন্ড করছে। জনতাই ওদের সাসপেন্ড করবে। তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গণতন্ত্রের নামে প্রহসন চলছে’’। সাংসদ হানার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চাওয়ায় একই দিনে লোকসভা আর রাজ্যসভা মিলে তৃণমূলের ১৬ সাংসদকে সাসপেন্ড করা হয়। এখনও পর্যন্ত এই অধিবেশনে ৯২জনকে বিরোধী সাংসদ সাসপেন্ডেড।

সাংসদ হানার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চায় বিরোধীরা। সব আলোচনা ও বিল পাশ সরিয়ে রেখে ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করায় তৃণমূলের বর্ষীয়ান সাংসদ-সহ ৯ জনকে লোকসভা থেকে ও সাতজনকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। লোকসভা থেকে মোট ৩৩জন বিরোধীদলের সাংসদকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। আর রাজ্যসভা থেকে সাসপেন্ড হন মোট ৪৫জন বিরোধী সাংসদ। লোকসভার অধিবেশনে অন্য সব বিষয়ে সরিয়ে রেখে, বিল পেশ না করে সংসদ হানার বিষয়ে আলোচনার দাবি জানিয়ে আওয়াজ তোলেন তৃণমূল সাংসদরা। রাজ্যসভাতেও একই দাবিতে সরব হন তৃণমূলের সংসদরা। কিন্তু সেই দাবিতে কান না দিয়ে বিল পেশে মেতে ওঠে কেন্দ্রের শাসকদল। সেই সময় সংসদীয় বৈঠকে ছিলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। এই খবর কানে যেতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। তীব্র প্রতিবাদ করে তিনি বলেন, ‘‘যা ঘটছে, তা কাঙ্খিত নয়। স্বৈরতন্ত্র চলছে। একনায়কতন্ত্র চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ তাঁর কথায়, এভাবে চললে কীভাবে সংসদে বিরোধীরা আওয়াজ তুলবে। এটা গণতন্ত্রের নামে প্রহসন চলছে। এরপরেই তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ’’আমি ভাগ্যবান যে, আমি সাংসদ নই এখন।’’

বৈঠক সেরে বেরোনোর সময় সাংবাদিকরা তৃণমূল সভানেত্রীকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, ’’এ তো দেখছি পুরো পার্লামেন্ট সাসপেন্ড হওয়ার মতো অবস্থা। ওরা সবাইকে সাসপেন্ড করছে। জনতাই এবার ওদের সাসপেন্ড করবে।’’

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...