Sunday, April 5, 2026

জোটের স্পিরিট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এগিয়ে চলুক ইন্ডিয়া: কুণাল

Date:

Share post:

জোটের স্পিরিট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লোকসভা ভোটের ময়দানে ইন্ডিয়া জোট লড়াইয়ের নামলে বিজেপি তিন অঙ্কে পৌঁছতে পারবে না, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ৭ বারের সাংসদ, ৪ বারের কেন্দ্রীয় মন্ত্রী, ২ বারের রেল মন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গোটা দেশে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ ও অভিজ্ঞ প্রশাসক খুব কম আছেন। যিনি বাংলার উন্নয়নের কাণ্ডারি, বাংলার প্রতিটি ঘরে ঘরে যিনি উন্নয়ন পৌঁছে দিয়েছেন, যিনি গোটা দেশের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিতে পারবেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁর সামনে বিজেপি বার বার হেরেছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।

সুতরাং, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী জোটের অভিজ্ঞ মুখকে সামনে রেখে লোকসভা ভোটে লড়াই করলে বিজেপিকে হারানো সম্ভব। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন বিশ্বাসযোগ্য জননেত্রী, তিনি নিজে পদ চান না, কিন্তু তাঁর মতো মুখ সামনে থাকলে ইন্ডিয়া জোটের সাফল্য অনিবার্য।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...