Monday, April 6, 2026

ভূমি দফতরের কর্মীদের কাজকর্মের ওপর ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী! ক.ড়া নজরদারি চালাতে কমিটিগুলিকে তৎপর হওয়ার নির্দেশ রাজ্যের

Date:

Share post:

ভূমি ও ভূমিসংস্কার দফতরের একাংশের কর্মীর ভূমিকায় মুখ্য়মন্ত্রীর ক্ষোভ প্রকাশের প্রেক্ষিতে ওই সব আধিকারিকদের কাজকর্মের ওপর নজরদারি চালাতে গঠিত কমিটিকে আরও তৎপর হতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। ভূমি দফতরের আধিকারিকদের কাজের ওপর লাগাতার নজরদারি চালাতে বছর খানেক আগে ব্লক স্তরে কমিটি গঠন করা হয়েছে। থানার ওসি, বিডিও এবং বিএলআরওকে নিয়ে ওই ত্রিস্তরীয় কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কমিটি গঠনের পরেও অনিয়মের অভিযোগ উঠে আসছে বলে খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সে কারণেই ওই কমিটিগুলিকেই আরও সক্রিয় ও তৎপর হতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শীঘ্রই এব্যপারে একটি বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ভূমি সংক্রান্ত বিষয়ে এলাকা ঘুরে ঘুরে বা রেগুলার ফিল্ড ভিজিটের মাধ্যমে নজরদারি চালানোর দায়িত্ব ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার বা আরআইদের। রাজ্যজুড়ে বর্তমানে মাত্র ৫০০ জন মতো আরআই রয়েছেন। অর্থাৎ, সঠিকভাবে নজরদারি চালাতে গেলে রাজ্যে ৩ হাজার ৩৪২ জন আরআই প্রয়োজন। এই শূন্যপদ দীর্ঘদিন পূরণ না হওয়ায় থানার ওসি, বিডিও এবং বিএলআরওদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই পদ দ্রুত পূরণ হওয়া প্রয়োজন বলেও মনে করছে প্রশাসনিক মহল। কারণ, আরআই-রা ভূমি সংক্রান্ত বিষয় যতটা বোঝেন, তা পুলিশ বা অন্যান্য ক্যাডারের অফিসারদের পক্ষে বোঝা সম্ভব নয়। অন্যদিকে, মাটিগাড়া এবং রাজগঞ্জে যে জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, তা সরেজমিনে খতিয়ে দেখতে দুই সদস্যের দল পাঠিয়েছে নবান্ন। এই দল তদন্ত শেষে রিপোর্ট দেবে ভূমি ও ভূমিসংস্কার দফতরে। জানা গিয়েছে, শুধু মাত্র মাটিগাড়া থেকেই মোট ৯২টি অভিযোগ জমা পড়েছে।

আরও পড়ুন- রাজ্যের সেতুগুলির নি.রাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা জা.রি পূর্ত দফতরের

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...