Saturday, April 4, 2026

মসজিদ কমিটির আবেদন খারিজ, জ্ঞানবাপীতে মন্দির সংস্কারের পক্ষে রায় আদালতের

Date:

Share post:

জ্ঞানবাপী মামলায় মসজিদ অংশে মন্দিরের সংস্কারের (temple restoration) কাজে সম্মতি জানিয়ে রায় দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। মঙ্গলবার শুনানিতে আদালত খারিজ করে দেয় মসজিদ কমিটির সব আর্জি। পাশাপাশি এই ইস্যুতে ছয়মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে বারাণসী আদালতকে (Varanasi Court) নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

সোমবারই হাইকোর্টে দুটি মুখবন্ধ খামে বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট জমা দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)। তারপরই মামলাকারী পক্ষের বিরুদ্ধে নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি রহিত রঞ্জন আগরওয়ালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ ১৯৯১ সালের ধর্মীয় স্থানের আইন (বিশেষ ক্ষেত্র)-এর (Places of Worship Act, 1991) অধীনে জ্ঞানবাপী মামলা পড়বে না। জ্ঞানবাপীর এই সমস্যা স্বাধীনতার পূর্ববর্তী একটি সমস্যা। তাই তার ক্ষেত্রে ১৯৯১ সালের এই ধারা লাগু হতে পারে না। ফলে মন্দির সংস্কারে বাধা থাকতে পারে না।

পাশাপাশি হাইকোর্টের পর্যবেক্ষণ জ্ঞানবাপী মসজিদ চত্বরের একটিই ধর্মীয় চরিত্র থাকতে পারে, যা বিচার প্রক্রিয়া চলাকালীন স্থির করা সম্ভব নয়। গোটা দেশের দুটি গুরুত্বপূর্ণ শ্রেণি জড়িত রয়েছে এই মামলায়। ফলে দ্রুত এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বারাণসী আদালতকে ছয়মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করা নির্দেশ দেওয়া হয় মঙ্গলবার।

আরও পড়ুন:গণতন্ত্রে বুলডোজার! মঙ্গলেও লোকসভা থেকে সাসপেন্ড ৪৯ সাংসদ, তালিকায় সুদীপ, মালা, শশী, ফারুক

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...