Saturday, June 6, 2026

বারুইপুরে তৃণমূল কর্মী খু.নে মূল অ.ভিযুক্তদের গ্রে.ফতারের দাবি! ক্ষো.ভে বাড়ি ভা.ঙচুর স্থানীয়দের

Date:

Share post:

বারুইপুরের (Baruipur) তৃণমূল কর্মী (TMC Leader) সইদুল আলি শেখকে খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত সাদ্দাম শেখ ও আজিজুল শেখ। তাদের অবিলম্বে গ্রেফতারের (Arrest) দাবিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার অভিযুক্তদের উপর চরম ক্ষোভের কারণে ভাঙচুর করা হল একাধিক বাড়ি। মঙ্গলবার সকালেই অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। পাশাপাশি দুটি ভ্যানও পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ফের অশান্ত হয়ে উঠল বারুইপুরের বলবন এলাকা।

স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূল কর্মী খুনে ইতিমধ্যে ১৩ জনকে গ্রেফতার করলেও এখনও অধরা মূল দুই অভিযুক্ত সাদ্দাম শেখ ও আজিজুল শেখ। আর তাদের গ্রেফতার করতে না পারায় মঙ্গলবার সকালে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ইতিমধ্যে পরিস্থিতি আয়ত্তে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, গত শনিবার রাতে তৃণমূল কর্মী সইদুলকে একটি মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযোগের তির বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মারধরের পাশাপাশি তাঁকে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলেও অভিযোগ। এরপর গুরুতর জখম অবস্থায় সইদুলকে বারুইপুর হাসপাতালে ভর্তি করলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শনিবার রাতেই মৃত্যু হয় তাঁর। এলাকায় সইদুল সক্রিয় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন। সইদুলের খুনের পিছনে রাজনৈতিক কোনও কারণও থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

Related articles

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...