Tuesday, March 31, 2026

আদানিদের বিরুদ্ধে বড় দু.র্নীতির অভিযোগ! সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

বড়সড় অভিযোগ আদানিদের বিরুদ্ধে। এবার আমদানি করা কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর অভিযোগ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। এই নিয়েই একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল আদালতে। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট আদানিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল সিবিআইকে। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট সিবিআইয়ের পাশাপাশি একই নির্দেশ দিয়েছে ডিআরআই তথা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সকেও। আদানি গোষ্ঠী ছাড়াও এমন অভিযোগ রয়েছে এসার গ্রুপ-সহ অন্যান্য কয়েকটি সংস্থার বিরুদ্ধেও। সেই সংস্থাগুলির বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আদানি গোষ্ঠী ছাড়া এসার গ্রুপ-সহ আরও বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। সেই সংস্থাগুলির বিরুদ্ধেও একইভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী অভিযোগ? সম্প্রতি এক সংবাদমাধ্যমে আদানির কয়লা আমদানি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদানি গোষ্ঠী বিদেশ থেকে ৫০০ কোটি ডলার মূল্যের কয়লা আমদানি করেছে বাজারদরের তুলনায় দ্বিগুণ দামে। দাবি, আদানি গোষ্ঠী কাগজে-কলমে আমদানিকৃত কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছিল।

এই নিয়ে দিল্লি হাইকোর্টে আগেই দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই মামলাগুলির শুনানিতে দিল্লি হাইকোর্টের তরফে সিবিআই ও ডিআরআইকে বিচারপতি তদন্তের নির্দেশ দেন। তদন্তের নির্দেশ দিয়ে সিবিআইকে বিচারপতি বলেন, যদি অভিযুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। এই নির্দেশে আদানি গোষ্ঠী যে খানিক চাপে পড়ল, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- আয়োজনই সার! ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...