Sunday, May 31, 2026

দ্বিতীয় একদিনের ম‍্যাচে হার ভারতের, প্রোটিয়াদের কাছে ৮ উইকেটে হারল টিম ইন্ডিয়া

Date:

Share post:

একদিনের ম‍্যাচের সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। এদিন দ্বিতীয় একদিনের ম‍্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ৮ উইকেটে হারলো কে এল রাহুলের দল। এই হারের ফলে তিন ম‍্যাচের একদিনের সিরিজে ফলাফল ১-১। জয়ের জন‍্য শেষ ম‍্যাচ পযর্ন্ত অপেক্ষা করতে হবে টিম ইন্ডিয়াকে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। ম‍্যাচে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২১১ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে অর্ধশতরান করেন অধিনায়ক কে এল রাহুল এবং সাই সুর্দশন। ৬২ রান করেন সুর্দশন। রাহুল করেন ৫৬ রান। রুতুরাজ গায়কোওয়াড করেন ৪ উইকেট। এদিন অভিষেক হওয়া রিঙ্কু সিং করেন ১৭ রান। প্রোটিয়াদের হয়ে তিন উইকেট নেন বারগার। দুটি করে উইকেট নেন হেনড্রিক এবং মহারাজ। একটি করে উইকেট নেন উইলিয়ামস এবং মার্কামের।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৫২ রান করেন হেনড্রিক। প্রোটিয়াদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন টোনি ডে জর্জি। ১১৯  রানে অপরাজিত তিনি। ৩৬ রান করেন ভান ডার ডুসেন। ভারতের হয়ে একটি উইকেট নেন অর্শদীপ সিং।

আরও পড়ুন:চলছে ২০২৪ আইপিএল-এর নিলাম, এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রিকেটার গেলো কোন দলে

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...