Saturday, April 4, 2026

রেশন বন্টন মামলায় বাকিবুরের পকেটেই হাজার কোটি! দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে বি.স্ফোরক ইডি

Date:

Share post:

রেশন (Ration) বন্টন মামলার তদন্তে বেড়েই চলেছে টাকার অঙ্কের পরিমাণ। মামলার তদন্তে নেমে এমনই অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারীদের। তবে ঠিক কত টাকার গরমিল হয়েছে তা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি তদন্তকারীরা। সেকারণেই মামলার গতিপ্রকৃতি যেভাবে এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির (Enforcement Directorate) হাতে। আর যা দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় তদন্তকারীদের। এবার রেশন বন্টন মামলায় ঠিক কত টাকা নয়ছয় করেছে ব্যবসায়ী বাকিবুর রহমান (Bakibur Rahman) সেই রিপোর্ট পাঠানো হল দিল্লিতে। রিপোর্টে বাকিবুরের সম্পত্তির খতিয়ানের পাশাপাশি টাকা লেনদেন সহ একাধিক বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাকিবুরকে নিয়ে দিল্লিতে যে রিপোর্ট পাঠিয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, রেশন বন্টন মামলায় গত ১০ বছরে বাকিবুর একাই হাজার কোটি টাকা কামিয়েছে। পাশাপাশি এই মামলায় ইডির তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও একাধিক চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। সেখানে বলা হয়েছে ধান কেনার ক্ষেত্রে শুধুমাত্র ৪৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বাকিবুরের সংস্থার মাধ্যমে। আর সেই সব হিসেবনিকেশ করে দেখা যাচ্ছে সব মিলিয়ে ১০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বাকিবুরের সংস্থাই। ইডির তরফে দাবি করা হয়েছে এই মামলার জট যত খুলবে ততই টাকার অঙ্কের পরিমাণ বাড়তে থাকবে।

তবে বাকিবুরের লাভের টাকার শেয়ার কাদের কাছে পৌঁছেছে এখন সেই বিষয়টিই তদন্ত করে দেখছেন ইডি আধিকারিকরা।

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...