Friday, April 3, 2026

জ্যোতিপ্রিয় মামলা, মধ্যরাত পর্যন্ত বন দফতরের অফিসে তল্লাশি ইডি-র

Date:

Share post:

মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত অরণ্য ভবনে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কার্যালয়ে তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের দাবি জানিয়েছে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের সর্বশেষ দফতর বন দফতর (Forest department) হওয়ায় সেখানেও নথি থাকতে পারে সন্দেহ করেই তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।

মঙ্গলবার দুপুর ১টা নাগাদ অরণ্য ভবন পৌঁছান ইডি-র আধিকারিকরা। সোজা নতলায় প্রাক্তন মন্ত্রীর কার্যালয়ে যান তারা। ইডি আধিকারিকদের দাবি সেখান থেকে ১০ কোটি টাকার বিমার (fixed deposit) সন্ধান পেয়েছেন তাঁরা। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ৬০০ স্ট্যাম্প পেপার (stamp paper)। আধিকারিকদের আরও দাবি এই সব নথিই তাঁদের তদন্তে সাহায্য করবে। প্রায় মধ্যরাত পর্যন্ত তল্লাশি চালান অধিকারিকরা।

রেশন বণ্টন মামলায় ২৭ অক্টোবর মধ্যরাতে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারির পর অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে তিনি এসএসকেএমে চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। গ্রেফতারির সময় জ্যোতিপ্রিয় রাজ্যের বন দফতরের দ্বায়িত্বে থাকায় তাঁর সর্বশেষ দফতরে তল্লাশি চালায় ইডি।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...