Saturday, April 4, 2026

লোকসভায় পাশ ৩ ফৌজদারী বিল! তী.ব্র প্র.তিবাদ জানিয়ে সুপ্রিম দ্বারস্থ হওয়ার ভাবনা বিরোধীদের

Date:

Share post:

লোকসভা (Loksabha) ও রাজ্যসভার (Rajyasabha) ১৪৩ বিরোধী সাংসদ সাসপেন্ডেড (Suspended)। আর বিরোধী সাংসদদের অনুপস্থিতির সুযোগ নিয়েই লোকসভায় বুধবার পাশ হয়েছে ফৌজদারী সংক্রান্ত তিনটি বিল (Criminal Code Bills)। ভারতীয় দণ্ডবিধিতে আমূল পরিবর্তন করেই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা আনা হয়েছে কেন্দ্রের তরফে। আর কার্যত বিরোধীশূন্য লোকসভায় এই বিল পাশ হয়ে যাওয়ায় বেজায় চটলেন বিরোধীরা। জানা যাচ্ছে, এবার নতুন ফৌজদারী আইন সংক্রান্ত বিলগুলিকে চ্যালেঞ্জ করে বিরোধীরা সুপ্রিম কোর্টের (Supreme Court of India) দ্বারস্থ হতে পারেন।

উল্লেখ্য, লোকসভায় ধ্বনি ভোটে ফৌজদারী সংক্রান্ত তিন বিল পাশ হতেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সদস্যরা এই খসড়া আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে। রাজ্যসভাতেও এই বিল পাশ হয়ে গেলে, বিরোধীরা তিন বিলের ত্রুটি খুঁজে বের করে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে। রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি বিরোধীদের হয়ে সুপ্রিম কোর্টে এই মামলা লড়তে পারেন। এদিকে বুধবার অধিবেশন শেষে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসেন বিরোধী নেতারা। সেখানেই তাঁরা ফৌজদারী সংক্রান্ত তিন বিলকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, আমরা বিলগুলি নিয়ে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে প্রস্তাবিত আইনে যে ভুল-ত্রুটিগুলি রয়েছে, তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হবে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...