Wednesday, April 8, 2026

কোচবিহার থেকে কলকাতা, ৫০ দিনে সিপিএমের ইনসাফ যাত্রা শেষ যাদবপুরে

Date:

Share post:

আজ, শুক্রবার ৫০ দিনে পড়ল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা। এদিন প্রায় ১৫০০ কিমি পথ পেরিয়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে রওনা হয়ে গড়িয়া হয়ে যাদবপুরে শেষ হচ্ছে পদযাত্রা। ইনসাফ যাত্রার শেষ দিনে পদযাত্রায় সামিল হয়েছে কয়েক হাজার বাম কর্মী-সমর্থক। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। যোগ দিয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।

সিপিএমের যুব সংগঠন গত ৩ নভেম্বর কোচবিহার থেকে এই পদযাত্রা শুরু করেছিল। যার পোশাকি নাম ইনসাফ যাত্রা। আজ ৫০তম তা শেষ হচ্ছে কলকাতার যাদবপুরে। এই ইনসাফ যাত্রা ঘিরে ঘিরে সাড়া পড়েছে বলেই দাবি সিপিএমের। বর্ষীয়ান বাম নেতা বিমান বসু মিনাক্ষীদের এই কর্মসূচিকে ১০০-য় ১০০ দিলেন।

Related articles

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...