Monday, April 6, 2026

ভাই-ভাইপো দেখে ছাড় দেন না মুখ্যমন্ত্রী, অর্জুনের আত্মীয় গ্রেফতারে শুভেন্দুকে পাল্টা দেবাংশুর

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে ভাই-ভাইপো দেখে ছাড় দেওয়া হয় না। এ রাজ্যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেন! সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয় গ্রেফতারের পর বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীকে ঠিক এভাবেই জবাব দিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।

কিছুদিন আগেই খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ভিকি যাদব। সেই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে। আর এই পাপ্পু হলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয়। ধৃত পাপ্পু সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো। এটার জানার পরই আসরে নেমে শুভেন্দু। এদিন এক্স হ্যান্ডেলে একটি লম্বা চওড়া পোস্ট করেন শুভেন্দু। যেখানে তিনি লিখেছেন, ‘ওফ! অর্জুন সিংয়ের ভাগ্নেকে গ্রেফতার করেছে মমতা পুলিশ। পিসি-ভাইপোর কী দূর্দান্ত কম্বো উপহার পাবে অর্জুন সিং। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার যে, আপনি একটি বোকা’।

পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। দলের আইটি সেলের প্রধান দেবাংশু শুভেন্দুকে খোঁচা দিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজধর্ম পালনের প্রমাণ। কারোর ভাই, ভাইপো কিংবা আত্মীয়-স্বজন দেখে এই রাজ্যে বিশেষ ছাড় দেওয়া হয় না। শরদ পাওয়ারের ভাইপোকে চোর বলার পরেই উপমুখ্যমন্ত্রীত্বের পুরস্কার দেওয়ার মত ঘটনা এখানে ঘটে না। এটা বিজেপি নয়। এখানে ঠোঙায় মুড়িয়ে টাকা নেওয়ার অভিযোগ করার পরও তাকেই বরণ করে এনে বিরোধী দলনেতার পদ দিয়ে পুরস্কৃত করা হয় না!’

আরও পড়ুন:ভাই-ভাইপো দেখে ছাড় দেন না মুখ্যমন্ত্রী, অর্জুনের আত্মীয় গ্রেফতারে শুভেন্দুকে পাল্টা দেবাংশুর

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...