Saturday, June 13, 2026

রাগ করে জোটের বৈঠক ছেড়ে যাওয়া নীতীশের মানভঞ্জনে ফোন রাহুলের

Date:

Share post:

বিরোধী জোটের মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাবের পর রাগ করে জোটের বৈঠক থেকে বেরিয়ে গিয়েছিলেন জেডিইউ প্রধান নীতীশ কুমার(Nitish Kumar)। পাশাপাশি তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারে হাত শিবিরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিহারের মুখ্যমন্ত্রী। অভিমানী নীতীশের মানভঞ্জনে এবার তাঁকে ফোন করলেন রাহুল গান্ধী।

বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে বসেছিলেন শরিক দলের প্রতিনিধিরা। আলোচনার শুরু থেকেই নানা ইস্যুতে মতবিরোধ শুরু হয় তাঁদের মধ্যে। অন্য দলগুলোকে আসন ছাড়তে চাইছে না কংগ্রেস, সেই নিয়েও তুমুল তর্কাতর্কি শুরু হয়। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে গুরুত্ব দিতে গিয়ে ইন্ডিয়া জোটকে অবহেলা করেছে কংগ্রেস, এই অভিযোগ তোলে অন্যান্য দলগুলো। সবমিলিয়ে বৈঠকে কার্যত কোণঠাসা হয়ে পড়ে কংগ্রেস। এহেন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী পদে খাড়গের নাম প্রস্তাবে বৈঠকের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন নীতীশ কুমার। কারণ বিহারের মুখ্যমন্ত্রী নিজে একধিকবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জেডিইউ-এর তরফেও প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে তাঁকে।

জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মুখ হিসেবে খাড়গের নাম প্রস্তাব হতেই তাড়াহুড়ো করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান নীতীশ। এছাড়াও দলের এক নেতার বিরুদ্ধেও রেগে গিয়েছিলেন কারণ তাঁর ভাষণ হিন্দি থেকে তামিলে অনুবাদ করেছিলেন ওই নেতা। তবে জেডিইউর দাবি, মোটেও রাগ করেননি নীতীশ। এহেন পরিস্থিতিতে বৈঠকের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় নীতীশকে ফোন করেন রাহুল। যদিও দুই নেতার মধ্যে কী কথা হয়েছে, তা জানা নেই। তবে এই ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...