Monday, April 6, 2026

শুক্রবার মধ্যরাতে কাজ করবে না অ্যাপ-UPI, বন্ধ থাকবে নেট ব্যাঙ্কিং

Date:

Share post:

শুক্রবার মধ্যরাতে স্তব্ধ হবে স্টেট ব্যাঙ্কের পরিষেবা (State Bank of India)। বন্ধ থাকবে এসবিআই এর ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking) এবং অ্যাপের পরিষেবা। শুক্রবার দুপুরে অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে একথাই জানিয়েছেন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব এই ব্যাঙ্ক। জানা গিয়েছে, এদিন মধ্যরাতে প্রায় এক ঘণ্টা পরিষেবা স্তব্ধ থাকার কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক। যার জেরে চরম সমস্যায় পড়বেন দেশের কোটি কোটি মানুষ। শুক্রবার রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো, ইয়নো লাইট, ইউপিআই কাজ করবে না। এসবিআই-এর তরফে জানানো হয়েছে, নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই পরিষেবা বন্ধ থাকবে।

শুক্রবার দুপুরে এসবিআই-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টে করে জানিয়েছে, নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো, ইয়নো লাইট, ইয়নো বিজনেস ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ, ইউপিআই পরিষেবা ২৩ ডিসেম্বর ০০.৪০ থেকে ০১.৪০ পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের পর আবার চালু হয়ে যাবে পরিষেবা। গ্রাহকরাও তা ব্যবহার করতে পারবেন।

এসবিআই এর এক উচ্চপদস্থ কর্তা জানান, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং অ্যাপ পরিষেবাকে সক্রিয় রাখতে মাঝেমধ্যে নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। সে কারণেই এই পদক্ষেপ।

 

 

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...