Wednesday, June 24, 2026

ক্রেতা সুরক্ষা মেলার হাত ধরে রেকর্ড লক্ষ্মীলাভ রাজ্যের! আয়ের অঙ্ক জানলে অবাক হবেন

Date:

Share post:

নয়া রেকর্ড (Record) গড়ল রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর। সদ্য সমাপ্ত ক্রেতা সুরক্ষা মেলায় (Fair) ৭০ কোটি টাকার বেশি ব্যবসা (Business) করেছে রাজ্যের এই দফতর। গত বছর ব্যবসার পরিমাণ ৬২ কোটি টাকার কিছু বেশি হলেও চলতি বছর একেবারে ৭০ কোটির ঘরে পৌঁছে গিয়েছে রাজ্য। রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) এই খবর জানিয়েছেন। মন্ত্রী জানান, নভেম্বরের ২৪ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত চলা এই মেলায় প্রতিদিন গড়ে ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। পাশাপাশি সপ্তাহ শেষে এবং ছুটির দিনে এই সংখ্যা ৬৫ হাজারও ছাড়িয়ে গেছে বলে তিনি জানান।

মন্ত্রী এদিন আরও বলেন, এবারের মেলায় যারাই এসেছেন তারা সকলেই কিছু না কিছু কিনেছেন। ২৩ জেলার সাত হাজারেরও বেশি শিল্পীরা ইকোপার্ক লাগোয়া প্রাঙ্গণে এই মেলায় অংশগ্রহণ করেন। নিজেদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ও হস্তশিল্পের নমুনা বিক্রির জন্য ৫০টি প্যাভিলিয়ন তৈরি করা হয়। প্রতিটি প্যাভেলিয়ানে ছিল প্রায় ৪০টি করে স্টল। এছাড়াও ইকো পার্কের গেট নম্বর ১ এ খোলা মাঠে আরও ৩ হাজার স্টল খোলা হয়। তবে শুধু কলকাতা নয়, এর পাশাপাশি শিলিগুড়ি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বোলপুর এবং বাঁকুড়াতেও একই ধরনের হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...