Wednesday, March 11, 2026

আজ কী ঘটেছিল?

Date:

Share post:

সুন্দরীমোহন দাস(১৮৫৭-১৯৫০) এদিন জন্মগ্রহণ করেন। প্রখ্যাত চিকিৎসক। বঙ্গভঙ্গ আন্দোলনে সক্রিয় ছিলেন। সেসময় ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট ও চিত্তরঞ্জন হাসপাতাল প্রতিষ্ঠা করেন। প্রথম থেকে তিনি এই প্রতিষ্ঠানের সেবক, সংগঠক ও অধ্যক্ষ ছিলেন। ‘বৃদ্ধাধাত্রীর রোজনামচা’ তাঁর একটি স্মরণীয় রচনা। প্রথম জীবনে ব্রাহ্মধর্মে অনুপ্রাণিত হলেও শেষ জীবনে বৈষ্ণবধর্মে বিশ্বাসী হয়ে ওঠেন। তিনি ২০০ কীর্তন লিখেছিলেন।

১৮৫৩ সালে আজ সারদা দেবী বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন। সেদিন ছিল অগ্রহায়ণ মাসের কৃষ্ণা সপ্তমী তিথি। শ্রীরামকৃষ্ণের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী মা সারদা আসলে এক ব্যাপ্ত মাতৃমূর্তি। তিনি সকলের মা। তাঁর কথাতেই আছে, তিনি সতেরও মা, অসতেরও মা।

 

জর্জ এলিয়ট(১৮১৯-১৮৮০) এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসল নাম মেরি অ্যান ইভান্স। ইংরেজ ঔপন্যাসিক, সাংবাদিক, অনুবাদক এবং ভিক্টোরীয় যুগের নেতৃস্থানীয় লেখক। মহিলা হয়েও তিনি পুরুষ ছদ্মনাম ব্যবহার করতেন, যাতে তাঁর কাজ মানুষ গুরুত্বসহকারে গ্রহণ করে।

১৮৮৭ শ্রীনিবাস রামানুজন এদিন জন্মগ্রহণ করেন। ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ। বিশুদ্ধ গণিতের কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মাত্র ৩২ বছরের জীবনে প্রায় ৪০০০ বিস্ময়কর সূত্র ও উপপাদ্য আবিষ্কার করেছেন, যেগুলো বর্তমান সুপার কম্পিউটারের যুগেও গুরুত্ব হারায়নি।

২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এদিন সমকামীদের সেনাবাহিনীতে যোগদান সংক্রান্ত সরকারি নীতি ‘ডোন্ট আস্ক ডোন্ট টেল’ নীতি সরকারিভাবে প্রত্যাহার করার সিদ্ধান্তে সিলমোহর দেন।

১৯৮৯ নিকোলাই চাওসেস্কু এদিন রোমানিয়াতে ক্ষমতাচ্যুত হন। ১৯৬৫ থেকে তিনি সেদেশের সর্বোচ্চ শাসক ছিলেন। ১৭ ডিসেম্বর তিমিসোয়ারা শহরে সরকার বিরোধী বিক্ষোভে গুলিচালনার পর থেকেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চূড়ান্ত আকার নেয়। তারই জেরে তিনি ক্ষমতা হারান। এদিনই হেলিকপ্টারে চেপে সস্ত্রীক দেশ ছাড়ার চেষ্টা করেন, কিন্তু বিদ্রোহীরা তাঁদের ধরে ফেলে।

১৮৫১ সালের ২২ ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয়। রুরকিতে স্থানীয় একটি খাল নির্মাণকার্যে মালপত্র আনা নেওয়া করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিল।

১৭৯৭ রাজা নবকৃষ্ণ দেব (১৭৩৩-১৭৯৭) এদিন প্রয়াত হন। বাংলার বুকে ইংরেজদের প্রতিপত্তি বিস্তারের অন্যতম সহায়ক। ১৭৫৭ সালে কলকাতায় নতুন তৈরি শোভাবাজার রাজবাড়িতে তিনি রবার্ট ক্লাইভের উপস্থিতিতে প্রথম দুর্গাপূজা শুরু করেন যা কলকাতা শহরের সবথেকে পুরনো দুর্গাপূজা। ১৭৬৬-তে ক্লাইভের চেষ্টায় ‘মহারাজ বাহাদুর’ উপাধি ও ৬ হাজারি মনসবদারের পদ পান। রাজা কৃষ্ণচন্দ্রের মতো তাঁরও পণ্ডিতসভা ছিল। মায়ের শ্রাদ্ধে ১০ লক্ষ টাকা ব্যয় করেন। সেই শ্রাদ্ধ সভায় উপস্থিত অভ্যাগত ও দীনদরিদ্রদের জন্য পণ্যবীথিকা নির্মাণ করেন। সেই সূত্রে পূর্বতন রাসপল্লির নতুন নাম হয় সভাবাজার, লোকমুখে সেটাই হয়ে দাঁড়ায় শোভাবাজার। কলকাতায় মাদ্রাসা কলেজ ও সেন্ট জর্জ চার্চ নবকৃষ্ণের দান করা জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল।

spot_img

Related articles

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া...

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...