Monday, April 6, 2026

মোদিরাজ্যে ফিরছে ম.দ! সরকারি বিজ্ঞপ্তি ঘিরে জোর চর্চা

Date:

Share post:

মোদিরাজ্যে ফিরছে মদ (Alcohol)। হ্যাঁ, শুনতে অবাক লাগলে এটাই সত্যি। এতদিন ড্রাই স্টেট (Dry State) হিসাবে পরিচিত ছিল গুজরাট (Gujrat) অর্থাৎ সেখানে মদ্যপান বা মদ বিক্রি দুই নিষিদ্ধ ছিল। তবে গুজরাট সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এবার থেকে গুজরাটের গান্ধীনগরে আন্তর্জাতিক ফাইন্যান্স টেক-সিটি-র অন্তর্গত নির্দিষ্ট কিছু হোটেল, রেস্তোরাঁ এবং ক্লাবে ‘ওয়াইন এবং ডাইন’ পরিষেবা শুরু হতে চলেছে। গুজরাট আন্তর্জাতিক ফাইন্যান্স টেক-সিটি, যেটি গিফ্ট সিটি নামেও পরিচিত, তার অধীনে যে সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং ক্লাব রয়েছে সেখানে মদ্যপান করার অনুমতি দিল গুজরাট সরকার। এবার থেকে সেখানে খাবারের পাশাপাশি সুরাপানও করা যাবে। আর আচমকা এমন সিদ্ধান্তের পর সংবাদ শিরোনামে উঠে এল মোদিরাজ্য। পাশাপাশি বিরোধীদের চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদিকেও (Narendra Modi)। এতদিন পর আচমকা কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে উঠেছে প্রশ্ন।

গুজরাট সরকারের তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, গিফ্ট সিটির অধীনে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং ক্লাবে কর্মরত সমস্ত কর্মচারী এবং মালিকদের সকলেই মদ্যপান করতে পারবেন। পাশাপাশি সেখানে আসা সমস্ত অতিথিরা খাবারের সঙ্গে করতে পারবেন মদ্যপান। তবে হোটেল এবং রেস্তোরাঁয় বোতলে করে মদ বিক্রি করার অনুমতি দেওয়া হয়নি। জানা গিয়েছে, গিফ্ট সিটির হোটেল, রেস্তোরাঁ এবং ক্লাবগুলি এফএল৩ লাইসেন্স পেয়েছে। ফলে সেখানেই একমাত্র থাকবে এই ‘ওয়াইন এবং ডাইন’ পরিষেবা।

উল্লেখ্য, বর্তমানে যাঁরা গুজরাট যান, তাঁরা সংশ্লিষ্ট অনুমোদিত দোকান থেকে মদ কেনার অস্থায়ী অনুমতিপত্র নিয়ে মদ কেনেন। আর সরকারের এমন ঘোষাণার পরেই এনএসসির সিইও আশিস চৌহান এক্স হ্যান্ডেলে লেখেন, গুজরাট সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, গিফ্ট সিটির অধীনে বেশ কিছু জায়গায় মদ বিক্রি এবং মদ্যপানের নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এই সম্প্রসারণের ফলে গিফ্ট সিটি সাফল্যের মুখ দেখবে।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...