Friday, April 3, 2026

রাজ্যের সীমানা পেরিয়ে মদের দোকানে হানা! নীতীশের পুলিশকে তোপ যোগীর প্রশাসনের

Date:

Share post:

বেআইনি মদের কারবার আটকাতে রাজ্যের সীমানা পেরিয়ে উত্তরপ্রদেশে ঢোকার অভিযোগ উঠল বিহার পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে বিহারের গোপালগঞ্জ জেলা পুলিশের কয়েক জন কর্মী এবং আধিকারিক সীমানা পেরিয়ে উত্তরপ্রদেশের কুশীনগরে ঢুকে পড়েন। সেখানে স্থানীয় বাসিন্দাদের মদ কিনতে বাধা দেওয়া হয় বিহার পুলিশের তরফে। সেখানে এক যুবককে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কুশীনগর জেলার স্থানীয় তমকুড়িরাজ থানার পুলিশকর্মীরা বাধা দেন। এই জেরে দুই রাজ্যের পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনের অভিযোগ, তাদের না জানিয়েই সীমানা টপকে অভিযান চালিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুলিশ। যা বেআইনি। বিহার পুলিশ যে গাড়িটিতে চড়ে সীমানা টপকে হানা দিতে এসেছিল, তাতে কোনও নম্বর প্লেট ছিল না বলেও অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ওই নম্বরহীন গাড়ির সামনে দু’রাজ্যের পুলিশ আধিকারিকরা উত্তেজিত ভাবে তর্ক করছেন।

প্রসঙ্গত, বিহারে মদ নিষিদ্ধ হয়েছিল ২০১৬ সালে। সে সময় জেডিইউ-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন নীতীশ। তিনি দাবি করেছিলেন, রাজ্যের মানুষকে সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে চান তিনি। তার পর কেটে গিয়েছে সাত বছর। কিন্তু বিহার আদৌ মদমুক্ত হয়নি। বিরোধীদের অভিযোগ, বিহারে রমরমিয়ে চলছে মদের কালোবাজারি। চলতি ভাষায়, ‘ব্ল্যাকে’ মদ বিক্রি। পড়শি দুই রাজ্য ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে চোরাপথে সীমানা পেরিয়ে বিহারে মদ আনা হয় বলে অভিযোগ। ঘটনাচক্রে, বিহার লাগোয়া উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের জনপদগুলিতে মদের দোকানের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশি।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...