Friday, April 3, 2026

লক্ষ কণ্ঠে গীতাপাঠ হলে কী দেশে বেকারত্ব কমবে? প্রশ্ন শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

আগামীকাল অর্থাৎ রবিবার রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা। আবার সেদিনই হচ্ছে ব্রিগেডে বিজেপির গীতাপাঠ অনুষ্ঠান। মূলত বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন বিজেপির। এবার এই নিয়েই মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য (Bratya Basu)। অপরদিকে, ডিএ আন্দোলনকারীদের আন্দোলনের পিছনে কোনও রাজনৈতিক সংগঠনের ইন্ধন রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান নিয়ে এদিন প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, লক্ষ কণ্ঠে গীতাপাঠ হলে কী দেশে আরও বেকারত্ব কমবে? গীতাপাঠ হলে দ্রব্যমূল্যের দাম কি কমবে? পরিযায়ী শ্রমিক কমে যাবে? যদি হয় তাহলে লক্ষ কণ্ঠে গীতাপাঠকে আমি স্বাগত জানাব। এই কর্মসূচির সঙ্গে দেশের অর্থনীতির, বিকাশের কী সম্পর্ক আছে আমি জানি না। যদি থাকে তো ভালো।

অপরদিকে, রাজ্য  আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বারবার বৈঠকে বসে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছে। এমনকি এসএলএসটি চাকরিপ্রার্থীরাও রাজ্য সরকারের সঙ্গে যখন বৈঠক করে সন্তোষ প্রকাশ করছেন ঠিক সেই সময় ডিএ আন্দোলনকারীরা তাদেরকে প্ররোচিত করছে তাদের সঙ্গে এসে আন্দোলনে যোগদান করার জন্য। এই প্রসঙ্গে কার্যত উষ্মা প্রকাশ করেছেন মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, ওদের আন্দোলনের পদ্ধতি, ওরা কিভাবে আন্দোলন করবেন, কাকে আহ্বান জানাবেন, কাকে জানাবেন না, তার পিছনে কতটা রাজনীতি আছে, কতটা রাজনৈতিক সংগঠনের ইন্ধন আছে, এগুলো ওইভাবে সারফেসে বলা যায় না। ওরা কী করবে ওদেরই জিজ্ঞেস করুন।

আরও পড়ুন- রাজ্যের সীমানা পেরিয়ে মদের দোকানে হানা! নীতীশের পুলিশকে তোপ যোগীর প্রশাসনের

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...