Friday, April 3, 2026

চিন্তা বাড়াচ্ছে কো.ভিড! রিপোর্ট পজিটিভ এলে কী পদক্ষেপ? রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

একেবারে শেষের পথে বছর। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত দেশবাসী। এমন সময়েই ভয় ধরাচ্ছে কোভিড (Covid)। যার জেরে বড়দিনের (Christmas) আগে ফের ফিরছে আতঙ্ক। এবার উদ্বেগের কারণ করোনার জেএন.১  (JN Vaeient) ভ্যারিয়েন্ট। অতি দ্রুত এই ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে। আর কোভিডের এই নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও। ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে (State) সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। এবার কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যকে পজিটিভ কোভিড স্যাম্পেল(Covid Sample) জিনোম সিকোয়েন্সিংয়ের (Genome Sequencing) জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হল। শুক্রবারই রাজ্য সরকারগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।

উল্লেখ্য, গত সপ্তাহেই কেন্দ্রের তরফে করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি করা হয়। তবে এখনও অবধি সংক্রমণ ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছয়নি। ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট হওয়ায় জেএন.১ ভ্যারিয়েন্টও অতি সংক্রামক, তাই আগামী কয়েক সপ্তাহে সংক্রমণের ব্যাপক বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। তবে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এখনও তুলনামূলকভাবে অনেক কম। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও গা-ছাড়া মনোভাব দেখাতে নারাজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই কারণে প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হল যে কোনও রোগীর কোভিড রিপোর্ট পজেটিভ এলে, তার সোয়াব নমুনা অবশ্যই সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে।

চিকিৎসকরা জানান, আরটি-পিসিআর পরীক্ষায় করোনার রিপোর্ট পজেটিভ এলে তা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। এই জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমেই ভাইরাসের মিউটেশন বা অভিযোজন সম্পর্কে জানা যাবে।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...