Tuesday, June 2, 2026

ক্যালিফোর্নিয়ার হি.ন্দু ম.ন্দিরে খা.লিস্তানি দা.পট! দেওয়ালে লেখা হল ভারত বি.রোধী স্লোগান, হু.মকি মোদিকেও

Date:

Share post:

ফের খালিস্তানি (Khalistani) তাণ্ডব আমেরিকায় (America)। শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিশানায় ফের হিন্দুদের (Hindu Temple) ধর্মস্থল। এবার ক্যালিফোর্নিয়ার একটি মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লেখার অভিযোগ উঠল খালিস্তানিদের বিরুদ্ধে। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। সূত্রের খবর, ওই মন্দিরের দেওয়ালে কালো রঙে খলিস্তানপন্থী স্লোগান লেখা হয় বলে অভিযোগ। ঘটনার নেপথ্যে কানাডায় আত্মগোপনকারী জঙ্গি নেতা গুরুপতবন্ত সিং পন্নুনের সংগঠন শিখস ফর জাস্টিসের হাত রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার নিউইয়র্ক শহরের ওই ঘটনার জেরে ‘হিন্দু আমেরিকান ফাউন্ডেশন’ পরিচালিত ‘স্বামীনারায়ণ মন্দির বাসনা সংস্থা’ কর্তৃপক্ষ ইতিমধ্যেই মন্দিরের পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়েছে নাগরিক অধিকার আদালতেও।

এদিকে ঘটনার তীব্র নিন্দা করে ক্যালিফোর্নিয়ার রাজধানী সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেটের তরফে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের কাছে এ বিষয়ে কড়া বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতিও দেওয়া হয়েছে। নিজেদের এক্স হ্যান্ডেলে মন্দিরে হামলার কথা তুলে ধরেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। তারা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখেছে খালিস্তানিরা। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। এই ঘটনায় তদন্ত শুরু করেছে নেওয়ার্ক পুলিশ। মার্কিন বিচারবিভাগের নাগরিক অধিকার বিভাগেও এই ঘটনার কথা জানানো হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার খালিস্তানিদের রোষের মুখে পড়েছে আমেরিকায় অবস্থিত হিন্দুদের উপাসনাস্থল।

প্রসঙ্গত, ২০২০ সালে শিখ ফর জাস্টিস সংগঠনের নেতা পন্নুনকে জঙ্গি ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার পরেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের মদতে সে দেশে বসে পন্নুন ধারাবাহিক ভাবে ভারত বিদ্বেষী প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ নয়াদিল্লির।

 

 

 

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...