Tuesday, June 23, 2026

জোটের ভীতি! সিবিআইয়ের পর এবার চাকরি মামলায় তেজস্বীকে ইডির তলব

Date:

Share post:

ঐক্যবদ্ধ বিরোধী শিবির। ইন্ডিয়া জোটের তৎপরতায় ঘুম ছুটেছে বিজেপি সরকারের, ফলস্বরূপ সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই ধারা অব্যাহত রেখে সিবিআইয়ের পর এবার বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জমির পরিবর্তে চাকরি দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তেজস্বীকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইডির তরফে শনিবার সমন জারি করা হয়েছে। আরজেডির এই শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ জানুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ইডি সূত্রে জানা যাচ্ছে, রেলমন্ত্রী থাকাকালীন সস্তায় জমি কিনে তার পরিবর্তে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তেজস্বীর বাবা লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে এর আগে লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবী, কন্যা মিসা ও ভারতীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। সে সময় তল্লাশি হয় তেজস্বীর বাড়িতেও। এর পরেই দিল্লির সিবিআই দপ্তরে হাজিরা দিতে নোটিস পাঠানো হয়েছিল তেজস্বীকে। এবার তাঁকে ডেকে পাঠাল ইডি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...