Wednesday, June 24, 2026

গরুচোর সন্দেহে গণপিটুনি, মৃত ২

Date:

Share post:

বেশকিছু দিন ধরে গ্রামে গরুচুরির ঘটনা ঘটছে। তাই ভোররাতে গোয়ালঘরে আওয়াজ পেতেই সজাগ গোটা গ্রাম। চারপাশ থেকে তাড়া করতেই পিকআপ ভ্যান নিয়ে পালায় কিছু যুবক। তাড়া খেয়ে দুজন নামে পুকুরে। আর সেখান থেকে উঠতেই বেদম মার। গ্রামবাসীদের গণপিটুনিতে (mob lynching) গুরুতর আহত ২জনকে বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College and Hospital) ভর্তি করা হলে সেখানেই তাদের মৃত্যু হয়। মৃতদের পরিচয় জানা না গেলেও তারা দক্ষিণ ২৪পরগণার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পূর্ব বর্ধমানের জামালপুরের তুরুক-ময়না গ্রামে গরুচুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল গ্রামবাসীরা। তাঁদের দাবি শনিবার ভোরে রীতিমত পিকআপ ভ্যানে গ্রামে ঢোকে ৪-৫ জনের একটি দল। তারা মহিষ চুরির চেষ্টা করছিল বলে দাবি তাদের। গ্রামবাসীদের তাড়া খেয়ে দুজন পালাতে গিয়ে পুকুরে নেমে যায়। তাদের তুলে গণপিটুনির ঘটনা শুরু হতেই গ্রামে পৌঁছায় জামালপুর থানার পুলিশ (Jamalpur police)। তারা আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মৃত দুই যুবকের দেহ ময়নাতদন্তের (post mortem) জন্য পাঠায় পুলিশ। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে। পলাতক গাড়িটি ও অন্য যুবকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে, গোটা ঘটনার তদন্তে নেমেছে জামালপুর থানার পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...