Wednesday, June 24, 2026

রাত পোহালেই টেট, নিরাপত্তার আঁটসাঁটতে একগুচ্ছ নির্দেশিকা

Date:

Share post:

রাত পোহালেই রাজ্য জুড়ে প্রাইমারি টেট পরীক্ষা। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে এবারও কয়েক লক্ষ্য চাকরি প্রার্থী বসছে পরীক্ষায়। তবে কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সতর্ক প্রশাসনও। রবিবার টেটের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা।

একনজরে নিরাপত্তায় যা যা ব্যবস্থা

(১) ইলেকট্রনিক গ্যাজেট, সোনার গয়না ইত্যাদি পরে ঢোকা যাবে না।

(২) পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষাকেন্দ্র ছাড়তে পারবেন না।

(৩) পরীক্ষার্থীদের জন্য সাড়ে ৯টা থেকেই গেট খুলে দেওয়া হবে।

(৪) পরীক্ষা শুরু বেলা ১২টা থেকে। সবাইকে একঘন্টা আগে, অর্থাৎ ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে।

(৫) পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীরা অরিজিনাল অর্থাৎ গোলাপি রঙের কপিটি জমা দেবেন।

(৬) আর ডুপ্লিকেট কপিটা বাড়ি নিয়ে যাবেন।

(৭) পরীক্ষাকেন্দ্রে গার্ডরা মোবাইল নিয়ে যেতে পারবেন না।

(৮) নির্দিষ্ট ঘরে সবাইকে ফোন রাখতে হবে।

(৯) এমনকি প্রয়োজনে কথা বলতে হলে, সেখানে গিয়ে কথা বলার ক্ষেত্রে লগ বুকে তা নথিভুক্ত করতে হবে।

(১০) পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে মেটাল ডিটেকটর দিয়ে চেকিং হবে।

রবিবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা। তাই ছুটির দিন হলেও সকাল থেকেই চালানো হবে মেট্রো। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...